• লিড নিউজ
  • জাতীয়

চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছে শ্রমিক-কর্মচারীরা। ফলে বন্দরের অভ্যন্তরে বন্ধ রয়েছে সব ধরনের অপারেশন কার্যক্রম।

‎রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হয় এই কর্মসূচি। এদিকে আন্দোলন বানচালে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলে অভিযোগ করেছে শ্রমিক নেতারা।

‎একই দাবিতে এর আগেও ৬ দিনের কর্মবিরতি পালন করেছিলেন শ্রমিক-কর্মচারীরা। তবে নৌ পরিবহন উপদেষ্টার আশ্বাসের ভিত্তিতে শুক্রবার ও শনিবার কাজ করলেও আজ থেকে নতুন কর্মসূচি শুরু করেছেন। এদিকে টানা কর্মসূচির কারণে বন্দরে তৈরি হয়েছে কন্টেইনার ও জাহাজ জট। খালাস কার্যক্রম বন্ধ থাকায় ক্ষতির মুখে ব্যবসায়ীরা।

‎শ্রমিকদের দাবগুলো হলো, বন্দরের নিউমুরিং টার্মিনাল বা এনসিটি ডিপি ওয়ার্ল্ডকে ইজারা না দেওয়ার ঘোষণা দেওয়া, সংকট সৃষ্টির প্রধান কারণ বন্দর চেয়ারম্যানকে প্রত্যাহার করা, আন্দোলনরত কর্মচারীদের বিরুদ্ধে গৃহীত শাস্তিমূলক ব্যবস্থা বাতিল এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা না নেওয়া।

মন্তব্য (০)





image

ঢাকা বোর্ড ঘেরাও শিক্ষার্থীদের

নিউজ ডেস্ক : ‎টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা ও বন্যা পরিস...

image

চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে

নিউজ ডেস্ক : চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলা ছাড়া দেশের বাকি সব ...

image

হাসিনার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানাই: তথ্য উপদেষ্টা

নিউজ ডেস্ক : ভারতে আশ্রয় নেওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ...

image

মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার

নিউজ ডেস্ক : আইসিটি বিভাগ থেকে স্টার্টআপের জন্য ৫ লাখ থেকে ৫...

image

কৃত্রিম জলাবদ্ধতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নে...

নিউজ ডেস্ক : সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও পাহাড়ধসে ক্ষতবিক্ষত কক...

  • company_logo