• লিড নিউজ
  • জাতীয়

বেসরকারি সংগঠন ‌‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ নির্বাচন কমিশন (ইসি) আগামী নির্বাচন ও গণভোটে বেসরকারি সংগঠন পিপলস অ্যাডভান্সমেন্ট সোশ্যাল অ্যাসোসিয়েশন (পাশা)-এর পর্যবেক্ষক কার্ড স্থগিত করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

‎শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। আবুল কালাম আজাদ মজুমদার বলেন, ‘পাশা’ নামে একটি এনজিও ১০ হাজার নির্বাচন পর্যবেক্ষক নিয়োগ করবে বলে বলেছিল। নির্বাচন কমিশন থেকে তাদের বিষয়ে খোঁজখবর নিয়েছে। খোঁজখবর নিয়ে তাদের সক্ষমতা সম্পর্কে ইসি নিশ্চিত হতে পারেনি। এ জন্য তাদের নির্বাচন পর্যবেক্ষণ কার্ড বিতরণ স্থগিত করা হয়েছে।

‎আজাদ মজুমদার আরও জানান, এখন পর্যন্ত তাদের ব্যাপারে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। তাদের ব্যাপারে অনুসন্ধান অব্যাহত রয়েছে।

‎প্রবাসী পর্যবেক্ষকদের বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, প্রায় ৪০০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণ করবেন। পাশাপাশি আনুমানিক ১২০ জন বিদেশি সাংবাদিক নির্বাচনের খবর কভার করবেন।

মন্তব্য (০)





image

স্পিকারের সঙ্গে ত্রিবেদীর বৈঠক, কী আলোচনা হলো

নিউজ ডেস্ক : জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্...

image

‎জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী, সমন্বয়...

নিউজ ডেস্কঃ জলবায়ু অর্থায়ন, কার্বন ক্রেডিট ও কার্বন ট্রেডিং ...

image

‎প্রধানমন্ত্রী এখনও নির্যাতনের স্মৃতিচিহ্ন বয়ে বেড়াচ্ছেন:...

নিউজ ডেস্কঃ এক-এগারোর সেনাসমর্থিত সরকারের সময়ে বর্তমান ...

image

যুক্তরাষ্ট্র ভ্রমণে ভিসা বন্ড ব্যবস্থা আরও সহজ করার আহ্বা...

নিউজ ডেস্কঃ বাংলাদেশের ব্যবসায়ী ও প্রকৃত পর্যটকদের যুক্...

image

‎স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

নিউজ ডেস্কঃ স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপির ...

  • company_logo