• বিনোদন

নতুন লুকে মালাইকা, বয়স নিয়ে ‘অবিশ্বাস’ নেটিজেনদের

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : নতুন বছর, নতুন লুক—এ বার্তাই দিলেন বলিউড অভিনেত্রী ও মডেল মালাইকা অরোরা। ২০২৬ সালের শুরুতেই নতুন হেয়ারকাটে ধরা দিলেন তিনি। ইনস্টাগ্রামে নিজের কয়েকটি ছবি শেয়ার করে মালাইকা লেখেন, ‘চপ চপ… নয়া সাল, নয়া বাল’—অর্থাৎ নতুন বছর, নতুন চুল।

নতুন লুকে মালাইকাকে দেখে মুহূর্তেই মন্তব্যে ভরে যায় নেটদুনিয়া। কেউ লিখেছেন, ‘ওয়াও ওয়াও, ফায়ার’, কেউ বলেছেন, ‘স্টানিং’। আবার অনেক ভক্তই বয়সের প্রসঙ্গ টেনে মন্তব্য করেন—‘এজ ইজ জাস্ট অ্যা নাম্বার’ কিংবা ‘বিশ্বাসই হচ্ছে না, উনি ৫০-এর ওপরে।’

২০২৫ সালের ২৩ অক্টোবর জমকালো আয়োজনে নিজের ৫০তম জন্মদিন উদযাপন করেন মালাইকা অরোরা। সে অনুষ্ঠানের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেন তার বোন অমৃতা অরোরা, ঘনিষ্ঠ বন্ধু কারিনা কাপুরসহ অনেকে। জন্মদিনের কেকের ওপর বড় করে লেখা ছিল ‘৫০’, আর সে ছবি ছড়িয়ে পড়ে দ্রুতই।

তবে এ নিয়েই পরে তৈরি হয় বিতর্ক। রেডিটে একটি পোস্টে দাবি করা হয়, মালাইকার বয়স ২০১৯ সালে ৪৬ ছিল। সে হিসেবে তার ৫২তম জন্মদিন হওয়ার কথা। যদিও এসব অনলাইন জল্পনা নিয়ে কোনো মন্তব্য করেননি মালাইকা।

বরং জন্মদিনের ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘আমার হৃদয় ভরে গেছে। এত ভালোবাসা আর শুভেচ্ছার জন্য ধন্যবাদ। আমার ৫০-কে এতটা বিশেষ করে তোলার জন্য সবাইকে কৃতজ্ঞতা।’

ক্যারিয়ার সংক্ষেপ

মালাইকা অরোরা তার ক্যারিয়ার শুরু করেন টেলিভিশন হোস্ট হিসেবে—ক্লাব এমটিভি, লাভ লাইন ও স্টাইল চেক অনুষ্ঠানের মাধ্যমে। পরে মডেলিং জগতে প্রবেশ করে বাল্লি সাগুর জনপ্রিয় অ্যালবাম গান গুর নালো ইশক মিঠা -তে দেখা যায় তাকে। 

বলিউডে তার অভিষেক হয় শাহরুখ খান ও মানিশা কৈরালার ছবি ‘দিল সে’-এর আইকনিক গান ছাইয়া ছাইয়া -এর মাধ্যমে। সাম্প্রতিক সময়ে তিনি দীপাবলিতে মুক্তি পাওয়া ছবি থামেলা-তে একটি নৃত্য পরিবেশনেও অংশ নেন।

মন্তব্য (০)





image

মুমুসো বাংলাদেশের নতুন স্টোর উদ্বোধন করলেন বিদ্যা সিনহা মিম

বিনোদন প্রতিবেদকঃ আন্তর্জাতিকভাবে স্বীকৃত লাইফস্টাইল ব্র্যান...

image

সমালোচনার জবাব দিলেন আলিয়া ভাট

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী আলিয়া ভাট সম্প্রতি লন্ডনে অনুষ্ঠিত ৭৯তম ব...

image

আলভীর স্ত্রী ইকরার আত্মহত্যার নেপথ্যে কী?

বিনোদন ডেস্ক : ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেতা জাহের আলভীর স্ত্...

image

অভিনেতা জাহের আলভীর স্ত্রীর আত্মহত্যা

বিনোদন ডেস্ক : অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা আত্মহত্যা করেছেন। অভিনেতা...

image

দুই সন্তানকে নিয়ে আবেগঘন মুহূর্তে পরীমনি

বিনোদন ডেস্ক : ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি অভিনয়ে দীর্ঘ বিরতির পর ...

  • company_logo