ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ দফায় দফায় লাঠিচার্জ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেডের কারণে যমুনার সামনে থেকে সরে গেছেন পে-স্কেল ঘোষণার দাবিতে আন্দোলনরত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। আজ (শুক্রবার, ৬ ফেব্রুয়ারি) দুপুর ১টার পর তারা সরে গিয়ে শাহবাগের দিকে চলে যান। এসময় সেখানে কয়েকজনকে আটকও করা হয়।
বেলা সাড়ে ১১টার দিকে যমুনার সামনে সারা দেশ থেকে আগত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বিক্ষোভ শুরু করেন। নবম পে-স্কেল ঘোষণার দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কয়েক হাজার কর্মচারী শহিদ মিনারে একত্রিত হন। সকাল ১১টার দিকে তারা ঘোষণা দিয়ে যমুনার দিকে রওনা হন।
শাহবাগ মোড়ে পৌঁছালে পুলিশ প্রথমে বাধা দেয়, যদিও লাঠিচার্জ করা হয়নি। তবে জলকামান নিক্ষেপ করে ছত্রভঙ্গ করার চেষ্টা করা হয়। পুলিশি বাধা উপেক্ষা করে আন্দোলনকারীরা হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় হয়ে যমুনার সামনে পৌঁছান এবং বসে বসে নানা স্লোগান দিতে থাকেন।
বেলা সাড়ে ১১টার পর বিপুল সংখ্যক পুলিশ ও বিজিবি সদস্য ঘটনাস্থলে উপস্থিত হন। আন্দোলনকারীদের সরিয়ে দেয়ার জন্য বারবার অনুরোধ করা হলেও তারা না সরে গেলে পুলিশ অ্যাকশনে যায়। পুলিশের জলকামান, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপে আন্দোলনকারীরা রমনা পার্কের ভেতরে চলে যান। প্রায় ঘণ্টাব্যাপী পুলিশ ও আন্দোলনকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
যমুনার আশপাশে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন
দুপুর ১২টার পর পুলিশ ব্যাপকভাবে ধাওয়া শুরু করে। এসময় সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করা হয়। পুলিশ ওই স্থান থেকে ৪–৫ জন আন্দোলনকারীকে আটক করে, যাদের মধ্যে একজন নারায়ণগঞ্জ ও একজন লক্ষ্মীপুর থেকে আসা।
শাহাদাৎ নামে একজন আন্দোলনকারী বলেন, ‘আমরা পুলিশ হামলার নিন্দা জানাই। এটি আমাদের ন্যায্য আন্দোলন। কমিশন দীর্ঘ ৯ মাস পর সবকিছু পর্যালোচনা করে প্রতিবেদন দাখিল করেছে। এখন শুধু গেজেট প্রকাশের অপেক্ষা। সরকার টালবাহানা করছে। আমরা শুধু আমাদের জন্য নয়, সব সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য আন্দোলন করছি।’
রমনা বিভাগের উপ-কমিশনার মাসুদ আলম বলেন, ‘আমরা আন্দোলনকারীদের সরিয়ে দিয়েছি। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে। প্রাথমিকভাবে কয়েকজনকে আটক করা হয়েছে।’
নিউজ ডেস্কঃ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে রাজধানীর ...
নিউজ ডেস্কঃ ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দা...
নিউজ ডেস্কঃ আর মাত্র কয়েকদিন পর অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় স...
নিউজ ডেস্কঃ ৯ম পে স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে ...
নিউজ ডেস্কঃ পুরান ঢাকার প্রাণবন্ত সংস্কৃতি, স্থাপত্যশৈলী আর ...

মন্তব্য (০)