ফাইল ছবি
নিউজ ডেস্কঃ মাঘ মাসের শেষদিকে এসে প্রকৃতিতে ঝলমলে রোদের দাপট বাড়ায় শীতের তীব্রতা কিছুটা কমেছে। দুপুরের রোদে গরম অনুভূত হলেও দেশের সর্বনিম্ন তাপমাত্রা এখনো ১১ ডিগ্রির ঘরেই অবস্থান করছে। তবে শীত বিদায়ের এই সময়ে আবহাওয়া অধিদপ্তর নতুন বার্তা দিয়েছে।
আবহাওয়াবিদদের মতে, আগামী শুক্রবার (৬ ফেব্রুয়ারি) থেকে দেশের তাপমাত্রা আবারও হ্রাস পেতে পারে, যা শীতের অনুভূতিকে কিছুটা বাড়িয়ে দেবে।
শীত নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা
আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা জানিয়েছেন, বৃহস্পতিবার ও শুক্রবার (৫-৬ ফেব্রুয়ারি) সারাদেশের আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে এই সময়ে ভোরের দিকে দেশের নদী অববাহিকার অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তরাঞ্চলে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে দেশের অন্যান্য স্থানে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
পরবর্তী তিন দিনের পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার থেকে সোমবার (৭-৯ ফেব্রুয়ারি) পর্যন্ত কুয়াশার দাপট একই রকম থাকতে পারে। এর মধ্যে শনিবার তাপমাত্রা সামান্য কমলেও রবিবার তা অপরিবর্তিত থাকবে। তবে সোমবার থেকে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা আবারও কিছুটা বাড়তে শুরু করবে।
নিউজ ডেস্কঃ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানি...
নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকারের প্রথম এ...
নিউজ ডেস্কঃ পবিত্র ঈদুল আযহার নামাজ আদায়ের পর বাবা শহীদ রাষ্...
নিউজ ডেস্কঃ অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা আজ সা...
নিউজ ডেস্কঃ রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত...

মন্তব্য (০)