• আন্তর্জাতিক

মহাত্মা গান্ধীর ভাস্কর্য চুরি

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : অস্ট্রেলিয়ার মেলবোর্নের রোবিলে ইন্ডিয়ান কমিউনিটি সেন্টারের সামনে থেকে মহাত্মা গান্ধীর ৪২৬ কেজি ওজনের একটি ভাস্কর্য চুরির ঘটনা ঘটেছে। নয়াদিল্লির ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেসন্স ভাস্কর্যটি উপহার দিয়েছিল। 

সংবাদমাধ্যম অস্ট্রেলিয়া টুডে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) জানিয়েছে, গতকাল সোমবার রাত ১২টা ৫০ মিনিটের দিকে মহাত্মা গান্ধীর ভাস্কর্য চুরির ঘটনা ঘটে।

চোররা অ্যাঙ্গেল গ্রিন্ডার ব্যবহার করে পায়ের কাছ থেকে ভাস্কর্যটি কেটে নিয়ে চলে যায়। কারা এটি চুরি করেছে এটি এখনো স্পষ্ট নয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে ভাস্কর্যটি পায়ের কাছ থেকে কাটা। এটির পায়ের তালুগুলো শুধুমাত্র সেখানে রয়ে গেছে।

চুরির পর ঘটনাস্থলে যান পুলিশ সদস্যরা। ভাঙা ব্রোঞ্জের ব্যবসায়ীদের পুলিশ সতর্ক করেছে কেউ যদি তাদের কাছে ব্রোঞ্জ বিক্রি করতে আসে তাহলে তাদের যেন অবহিত করা হয়।

ইন্ডিয়ান কমিউনিটি চ্যারিটেবল ট্রাস্টের কমিটি মেম্বার সান্তোস কুমার বলেছেন, চুরির ঘটনা আংশিক ভবনের সিসিটিভিতে ধরা পড়েছে এবং পরেরদিন এ ব্যাপারে জানানো হয়েছে।

অস্ট্রেলিয়ার সাবেক প্রধামন্ত্রী স্কট মরিসন ২০২১ ভাস্কর্য স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ভাস্কর্যটি স্থাপন করার মাত্র ২৪ ঘণ্টা পরই এটিতে ভাঙচুর চালানো হয়েছিল।

 

মন্তব্য (০)





image

আলজেরিয়ায় এতিমখানায় আগুন লেগে ১১ জনের মৃত্যু

নিউজ ডেস্ক : আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের পূর্বাঞ্চলীয় মোহাম্মাদিয়া...

image

ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সের্হি কোরেতস্কি

নিউজ ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ঘোষিত এক বড় ধরনের...

image

লিবিয়ার উপকূলে নৌকাডুবিতে ৫০ অভিবাসনপ্রত্যাশীর নিখোঁজ

নিউজ ডেস্ক : ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের...

image

টানা চতুর্থ দিনের মতো বাড়ল তেলের দাম

নিউজ ডেস্ক : ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের নতুন দফার...

image

মোসাদের সঙ্গে যোগাযোগের অভিযোগ, মুখ খুললেন আহমাদিনেজাদ

নিউজ ডেস্ক : ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে যোগাযোগ ...

  • company_logo