• আন্তর্জাতিক

এপস্টেইন তদন্তে সাক্ষ্য দেবেন বিল ও হিলারি ক্লিনটন

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের প্রসঙ্গে মার্কিন কংগ্রেসের তদন্তে সাক্ষ্য দিতে রাজি হয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। হাউজ ওভারসাইট কমিটির আদেশ অমান্য করায় তাদের বিরুদ্ধে 'কংগ্রেস অবমাননার' প্রস্তাব পাসের ঠিক কয়েক দিন আগেই এই সিদ্ধান্ত জানালেন তারা। ৪৩ বছর পর এই প্রথম কোনো সাবেক মার্কিন প্রেসিডেন্ট কংগ্রেশনাল প্যানেলের সামনে সাক্ষ্য দিতে যাচ্ছেন বলে জানায় দেশটির সংবাদমাধ্যম সিএনএন নিউজ।

‎সোমবার (২ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাতে বিল ক্লিনটনের মুখপাত্র অ্যাঞ্জেল উরেনা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন। ক্লিনটন দম্পতির অভিযোগ, এই তদন্ত রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের হেনস্তা করার কৌশল ছাড়া আর কিছুই নয়।

‎অতীতে এপস্টেইনের সাথে পরিচয়ের কথা স্বীকার করলেও জেফরি এপস্টেইনের সাথে অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে কিছু জানার কথা জোরালোভাবে প্রত্যাখ্যান করেছেন সাবেক এই প্রেসিডেন্ট।

‎যদিও এপস্টেইনের ব্যক্তিগত জেটের ফ্লাইটে ক্লিনটনের ভ্রমণের রেকর্ড এবং তার অবকাশ যাপনের কিছু পুরোনো ছবি সম্প্রতি দেশটির বিচার বিভাগ প্রকাশ করেছে। তাতে বিল ক্লিনটনকে এপস্টেইনের সঙ্গে এবং তার মালিকানাধীন একটি রিসোর্টে দেখা যায়। একটি ছবিতে তাকে সুইমিং পুলে এবং আরেকটিতে হট টাবে শুয়ে থাকতে দেখা যায়।

‎তবে ক্লিনটন দম্পতির দাবি—এই ছবিগুলো অনেক পুরোনো এবং এপস্টেইনের সাথে সম্পর্ক দুই দশক আগেই ছিন্ন হয়েছে।

মন্তব্য (০)





image

আলজেরিয়ায় এতিমখানায় আগুন লেগে ১১ জনের মৃত্যু

নিউজ ডেস্ক : আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের পূর্বাঞ্চলীয় মোহাম্মাদিয়া...

image

ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সের্হি কোরেতস্কি

নিউজ ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ঘোষিত এক বড় ধরনের...

image

লিবিয়ার উপকূলে নৌকাডুবিতে ৫০ অভিবাসনপ্রত্যাশীর নিখোঁজ

নিউজ ডেস্ক : ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের...

image

টানা চতুর্থ দিনের মতো বাড়ল তেলের দাম

নিউজ ডেস্ক : ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের নতুন দফার...

image

মোসাদের সঙ্গে যোগাযোগের অভিযোগ, মুখ খুললেন আহমাদিনেজাদ

নিউজ ডেস্ক : ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে যোগাযোগ ...

  • company_logo