• শিক্ষা

নজরুল বিশ্ববিদ্যালয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং বিভাগের আয়োজনে ‘ফ্রম ডেটা টু ডিসিশন: দ্য ফিউচার অব মার্কেটিং ইন দ্য এজ অব এআই’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের নবযুগ মিলনায়তনে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

সেমিনারে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর যুগে মার্কেটিং খাতের পরিবর্তন এবং ডেটা বা উপাত্ত নির্ভর সিদ্ধান্ত গ্রহণের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে সভাপতিত্ব করেন মার্কেটিং বিভাগের চেয়ারম্যান ড. মো. আব্দুল মোমেন। এছাড়াও মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নেসলে বাংলাদেশ পিএলসি-এর ফুড অ্যান্ড বেভারেজ বিভাগের লিড (ডিমান্ড অ্যান্ড সাপ্লাই প্ল্যানিং) ফয়সাল আলম এবং ডিমান্ড অ্যান্ড সাপ্লাই প্ল্যানার কাজী সামি আল-জাবের।

প্রধান আলোচকের বক্তব্যে ফয়সাল আলম বলেন, ‘বর্তমান বিশ্বে কেবল পণ্য উৎপাদন ও বিপণনই শেষ কথা নয়। ভোক্তার আচরণ বুঝতে এবং সঠিক ব্যবসায়িক সিদ্ধান্ত নিতে ডেটা বিশ্লেষণের কোনো বিকল্প নেই। কৃত্রিম বুদ্ধিমত্তা এই প্রক্রিয়াকে আরও সহজ করে তুলেছে। শিক্ষার্থীদের এখন থেকেই এই প্রযুক্তিবান্ধব মানসিকতা গড়ে তুলতে হবে।’

অপর আলোচক কাজী সামি আল-জাবের সাপ্লাই চেইন ও মার্কেটিংয়ের মধ্যে সমন্বয়ের ওপর জোর দেন এবং বিভিন্ন এআই টুল সম্পর্কে বুনিয়াদি জ্ঞান প্রদান করেন। তিনি বলেন, ‘ভবিষ্যৎ করপোরেট জগতে টিকে থাকতে হলে পাঠ্যপুস্তকের জ্ঞানের পাশাপাশি প্রযুক্তিগত দক্ষতা অর্জন জরুরি।’

সেমিনারে মার্কেটিং বিভাগের প্রভাষক সুমনা আক্তার সুমি, মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান মো: রফিকুল আমিন ছাড়াও বিভিন্ন বিভাগের ও বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মার্কেটিং বিভাগের চেয়ারম্যান ড. মো. আব্দুল মোমেন বলেন, “বর্তমান সময়ে মার্কেটিং শুধু তত্ত্বের মধ্যে সীমাবদ্ধ নয়; বাস্তব শিল্পখাতের সঙ্গে সংযোগ তৈরি করাটাই শিক্ষার মূল চাবিকাঠি। এআই ও ডেটা-নির্ভর সিদ্ধান্ত গ্রহণের মতো আধুনিক ধারণার সঙ্গে শিক্ষার্থীদের পরিচিত করতেই এ ধরনের সেমিনার অত্যন্ত প্রয়োজন। এর মাধ্যমে তারা ভবিষ্যৎ করপোরেট চ্যালেঞ্জ মোকাবিলার জন্য নিজেদের প্রস্তুত করতে পারবে।”

মন্তব্য (০)





image

রাবি শিক্ষার্থীকে মারধর: অবরোধে সারা দেশের সঙ্গে রেল যোগা...

নিউজ ডেস্ক : রসিদ ছাড়াই যাত্রীদের কাছ থেকে টাকা আদায়ের প্রতি...

image

পবিপ্রবিতে বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল, উৎসবমুখর ক্যাম্পাস

পবিপ্রবি প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্...

image

নজরুল বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রকল্প ২০২৫-২৬ অর্থবছরের সে...

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কা...

image

২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল, সম্ভাব্য সময় জানালো...

নিউজ ডেস্কঃ চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী...

image

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা পরবর্তী নির্দ...

নিউজ ডেস্কঃ সাম্প্রতিক বন্যা-পরবর্তী পরিস্থিতি এবং পরীক...

  • company_logo