ছবিঃ সিএনআই
নারায়ণগঞ্জ প্রতিনিধি : উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে চাইল্ড প্যারাডাইস মডেল স্কুলের উদ্যোগে একদিনব্যাপী শিক্ষা সফর ও আনন্দ ভ্রমণ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ৭টায় স্কুল প্রাঙ্গণ থেকে সফরটির যাত্রা শুরু হয়। স্কুলের পরিচালক ও প্রধান শিক্ষক তাহিরা শবনম যোবায়দার সার্বিক তত্ত্বাবধানে শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত অংশগ্রহণে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সফরের শুভ সূচনা করা হয়।
পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত জনপ্রিয় বিনোদন কেন্দ্র আনোয়ার ম্যাজিক আইল্যান্ড-এর উদ্দেশ্যে রওনা দেয় সফরকারী দল।
শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত উপস্থিতিতে পুরো ভ্রমণটি হয়ে ওঠে প্রাণবন্ত, আনন্দঘন ও স্মরণীয়। গন্তব্যে পৌঁছে শিক্ষার্থীরা শৃঙ্খলাবদ্ধভাবে পার্কে প্রবেশ করে এবং দলবদ্ধভাবে পার্কের বিভিন্ন আকর্ষণীয় রাইড উপভোগ করে। শিশুদের আনন্দ-উচ্ছ্বাসে পুরো পার্ক এলাকা যেন প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে।
দুপুরে মধ্যাহ্নভোজ শেষে সফরের অন্যতম আকর্ষণ ওয়াটার ল্যান্ডে অংশ নেয় শিক্ষার্থীরা। পানির রাজ্যে খেলাধুলা ও আনন্দ উল্লাসে তারা কাটায় কিছু অবিস্মরণীয় মুহূর্ত, যা শিশুদের মানসিক বিকাশ ও পারস্পরিক বন্ধন আরও দৃঢ় করে।
ভ্রমণের শেষ পর্যায়ে শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয় শিক্ষণীয় আলোচনা, কুইজ প্রতিযোগিতা ও বিভিন্ন খেলাধুলার ইভেন্ট। এতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়, যা তাদের মাঝে উৎসাহ ও উদ্দীপনা বাড়িয়ে তোলে।
এ সময় উপস্থিত ছিলেন, শিক্ষানুরাগী ও ক্রীড়া ব্যক্তিত্ব দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক মাজহারুল ইসলাম, স্কুলের সহকারী প্রধান শিক্ষক ও দৈনিক কালবেলার সাংবাদিক রুবেল মিয়া, সিনিয়র শিক্ষিকা তারানা শারমিন, শিক্ষক জাহাঙ্গীর পাপেল, রিহাত নয়ন, সারোয়ার মাহমুদ শান্ত, লাভলী আক্তার, হ্যাপী আক্তার, মীম আক্তার, সামিয়া ইসলাম ও ডালিম হোসাইনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
স্কুলের প্রধান শিক্ষক তাহিরা শবনম যোবায়দা জানান, এ ধরনের শিক্ষা সফর শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের বাইরেও বাস্তব জ্ঞান অর্জন, সামাজিকতা বৃদ্ধি এবং মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক ও আনন্দঘন কর্মসূচি অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
নিউজ ডেস্ক : বেসরকারি স্কুল ও কলেজে কর্মরত প্রায় পৌনে ৪ লাখ এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীর জানু...
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :জাতীয় কবি কা...
নিউজ ডেস্ক : বেসরকারি স্কুল ও কলেজে কর্মরত প্রায় পৌনে ৪...
ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের মুক্তাগাছায় এম এন ইন্টারন্যা...
নিউজ ডেস্কঃ ইউরোপে উচ্চশিক্ষা অর্জন অনেক শিক্ষার্থীর দী...

মন্তব্য (০)