• লিড নিউজ
  • জাতীয়

‘গণভোট’ নিয়ে জনসচেতনতা বাড়াতে মাদরাসাগুলোকে নতুন নির্দেশনা ‎

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ‘গণভোট’ বিষয়ে দেশব্যাপী ব্যাপক জনসচেতনতা তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে দেশের সব পর্যায়ের মাদরাসাগুলোতে নতুন কিছু নির্দেশনা জারি করা হয়েছে।

‎মাদরাসা শিক্ষা অধিদপ্তরের (ডিএমই) উপ-পরিচালক (অর্থ) কে. এম শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে দেশের সব সরকারি ও বেসরকারি মাদরাসা প্রধানদের এই নির্দেশনাগুলো বাস্তবায়নের অনুরোধ জানানো হয়েছে। নির্দেশনাটি গতকাল বুধবার অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

‎নির্দেশনা অনুযায়ী, গণভোটের উদ্দেশ্য, সময় এবং ভোট দেওয়ার নিয়মাবলী লেখা লিফলেট, স্ট্যান্ডিং ব্যানার ও ড্রপডাউন ব্যানার মাদরাসার এমন জায়গায় টাঙাতে হবে যেন সবাই সহজে দেখতে পায়।

‎প্রচারণার ক্ষেত্রে প্রধান উপদেষ্টার কার্যালয় এবং বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে দেওয়া তথ্য ও লিফলেটগুলোকে মূল ভিত্তি হিসেবে ব্যবহার করতে নির্দেশ দেওয়া হয়েছে।

‎এতে আরও বলা হয়, মাদরাসা প্রধানরা অভিভাবক সমাবেশ বা যেকোনো প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানে গণভোট নিয়ে সচেতনতামূলক বার্তা প্রদান করবেন। এছাড়া, শিক্ষার্থীরা যেন নিজ নিজ পরিবারে গণভোটের সঠিক তথ্য পৌঁছে দিতে পারে, সেজন্য বিশেষ উদ্যোগ নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

‎অনলাইন বা ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচারণার ওপর গুরুত্ব দিয়ে আদেশে বলা হয়, প্রতিটি মাদরাসার নিজস্ব ফেসবুক পেজ এবং নোটিশ বোর্ডে নিয়মিতভাবে সচেতনতামূলক তথ্য প্রচার করতে হবে।

‎এছাড়া, জেলা প্রশাসকের কার্যালয় বা সংশ্লিষ্ট নির্বাচন অফিস থেকে সংগ্রহ করা লিফলেটগুলো ছাত্র-ছাত্রীদের মধ্যে বিলি করতে হবে।

‎কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের গত ২৬ জানুয়ারির এক পত্রের সূত্র ধরে এই আদেশ জারি করা হয়। এটি মাঠপর্যায়ে বাস্তবায়নের জন্য গতকালই সব জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং মাদরাসা সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে অনুলিপি পাঠানো হয়েছে।

মন্তব্য (০)





image

‎প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

image

দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার:...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যুবসমাজের...

image

সঠিক তথ্য সরবরাহ এবং অপতথ্য প্রতিরোধের আহ্বান তথ্যমন্ত্রীর

নিউজ ডেস্কঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন ...

image

সরকার উদ্যোক্তাদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যারা উদ্য...

image

বন্যাদুর্গতদের পুনর্বাসন, ত্রাণ ও স্বাস্থ্যসেবায় সর্বোচ্...

নিউজ ডেস্কঃ পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার, চট্টগ্রাম ও সিলেট...

  • company_logo