• লিড নিউজ
  • জাতীয়

শীত নিয়ে দুঃসংবাদ, আছে বৃষ্টির সম্ভাবনাও

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ঢাকাসহ সারাদেশে শীতের তীব্রতা কমে গেলেও উত্তর অঞ্চলের অবস্থা ভিন্ন। এরমাঝে দুঃসংবাদ শুনিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুরের কিছু অঞ্চলে বৃষ্টিও হতে পারে।

বুধবার (২৮ জানুয়ারি) দেওয়া আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে রংপুর বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশজুড়ে রাতে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

সংস্থাটি জানিয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর একটি বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এই কারণে আগামী ২৪ ঘণ্টায় শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সেই সঙ্গে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 

মন্তব্য (০)





image

১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে, আশাবাদী প্র...

নিউজ ডেস্ক : বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ সংকট মোকাবিলায় সরকার ...

image

জ্বালানি সংকট কাটাতে ৫ কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে: সংস...

 ডেস্ক : দেশে চলমান জ্বালানি সংকট থেকে উত্তরণে সরকার ৫ দফা কর্মপরিকল্পনা...

image

শাহজালালের কার্গো ভিলেজে ১৬ কেজি স্বর্ণ: নিরাপত্তা ও তদার...

নিউজ ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভ...

image

এলপি গ্যাসের দাম কমল

নিউজ ডেস্ক : বাংলাদেশের এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সে...

image

স্পিকারের সঙ্গে ত্রিবেদীর বৈঠক, কী আলোচনা হলো

নিউজ ডেস্ক : জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্...

  • company_logo