ছবিঃ সংগৃহীত
বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী রিমি সেন অভিনয় থেকে সরে দাঁড়িয়েছেন সেটাও অনেকদিন হল। ক্যারিয়ারে বেশকিছু ব্যবসাসফল সিনেমায় অভিনয় করা এই তারকা এবার দুবাইয়ে রিয়েল এস্টেটের ব্যবসায় নাম লিখিয়েছেন। সর্বশেষ রিমিকে ২০১১ সালে ‘শাগির্দ’ (২০১১) সিনেমায় অভিনয়ে দেখা গেছে।
দুবাইয়ের রিয়েল এস্টেট ব্যবসায় নিজেকে মানিয়ে নেওয়া প্রসঙ্গে সাবেক এই অভিনেত্রী বলেন, ‘দুবাই খুবই অতিথিপরায়ণ। এখানে প্রায় ৯৫ শতাংশ জনসংখ্যা বিদেশি। তবুও সবাই নিজেদের ঘর মনে করেন। শহরটি বাসিন্দাদের জীবন সহজ এবং আরামদায়ক করতে মনোযোগ দেয়।’
দুবাইয়ের পেশাদারী বাজার নিয়েও নিজের সন্তুষ্টির কথা জানান ‘ধুম’খ্যাত রিমি সেন। তিনি বলেন, ‘একটি সুনির্দিষ্ট পদ্ধতি আছে এখানে কাজের। নির্মাতা তাদের কাজ করেন। এজেন্সিগুলো তাদের দায়িত্ব পালন করে। এজেন্টদের এখানে আর্থিক পরামর্শদাতার মতো সম্মান দেওয়া হয়। এটি ভারতের সঙ্গে তুলনা করলে অনেক ভিন্ন।’
এছাড়া প্লাস্টিক সার্জারি করা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে রিমিকে নিয়ে সাম্প্রতিক যে গুঞ্জন, সেটা নিয়েও মুখ খোলেন রিমি। তিনি স্পষ্ট করেন, ‘আমি কেবল ফিলার, বোটক্স এবং পিআরপি করিয়েছি। শুধু কিছু চিকিৎসা ও নিয়মিত যত্নেই কাউকে ভালো দেখাতে পারে। যদি কেউ মনে করে আমি যা করেছি তা ঠিক নয়, তবে বলুন কোথায় সমস্যা হয়েছে, আমি আমার চিকিৎসকদের জানিয়ে ঠিক করাব।’
বিনোদন প্রতিবেদকঃ আন্তর্জাতিকভাবে স্বীকৃত লাইফস্টাইল ব্র্যান...
বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী আলিয়া ভাট সম্প্রতি লন্ডনে অনুষ্ঠিত ৭৯তম ব...
বিনোদন ডেস্ক : ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেতা জাহের আলভীর স্ত্...
বিনোদন ডেস্ক : অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা আত্মহত্যা করেছেন। অভিনেতা...
বিনোদন ডেস্ক : ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি অভিনয়ে দীর্ঘ বিরতির পর ...

মন্তব্য (০)