• আন্তর্জাতিক

ইরানে যুক্তরাষ্ট্রের হামলার সম্ভাব্যতা নিয়ে যা জানাল রাশিয়া

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের ইরানে হামলার সম্ভাব্যতা নিয়ে উদ্বিগ্নতার কথা জানাল রাশিয়া।  ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সোমবার (২৬ জানুয়ারি) বলেন, ইরানের ওপর সম্ভাব্য মার্কিন হামলা মধ্যপ্রাচ্যে গুরুতর অস্থিতিশীলতা সৃষ্টি করবে।  

দিমিত্রি পেসকভ ওয়াশিংটন ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের কথা বিবেচনা করতে পারে এমন প্রতিবেদনে সাংবাদিকদের বলেন, ‘এটি নিঃসন্দেহে এই অঞ্চলের পরিস্থিতিকে গুরুতরভাবে অস্থিতিশীল করার পথে আরেকটি পদক্ষেপ হবে।  উত্তেজনা প্রশমনে প্রচেষ্টা অব্যাহত রাখছে রাশিয়া। এই পরিস্থিতিতে আমরা সংশ্লিষ্ট সব পক্ষের কাছ থেকে সংযম প্রত্যাশা করি এবং দেখতে চাই, তারা যে বিষয়গুলোকে প্রাসঙ্গিক মনে করে সেগুলোর সমাধানে একান্তভাবে শান্তিপূর্ণ আলোচনায় মনোযোগ দিক।

এর আগে দখলদার ইসরাইলি গণমাধ্যম জানায়, যুক্তরাষ্ট্র গত এক সপ্তাহ ধরে ইরানের ওপর হামলার প্রস্তুতি নিচ্ছে এবং সেই প্রস্তুতি এরইমধ্যে সম্পন্ন হয়ে থাকতে পারে। 

মন্তব্য (০)





image

আলজেরিয়ায় এতিমখানায় আগুন লেগে ১১ জনের মৃত্যু

নিউজ ডেস্ক : আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের পূর্বাঞ্চলীয় মোহাম্মাদিয়া...

image

ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সের্হি কোরেতস্কি

নিউজ ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ঘোষিত এক বড় ধরনের...

image

লিবিয়ার উপকূলে নৌকাডুবিতে ৫০ অভিবাসনপ্রত্যাশীর নিখোঁজ

নিউজ ডেস্ক : ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের...

image

টানা চতুর্থ দিনের মতো বাড়ল তেলের দাম

নিউজ ডেস্ক : ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের নতুন দফার...

image

মোসাদের সঙ্গে যোগাযোগের অভিযোগ, মুখ খুললেন আহমাদিনেজাদ

নিউজ ডেস্ক : ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে যোগাযোগ ...

  • company_logo