ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিখোঁজ প্রায় ৮০ জনের সবাই মৃত বলে ধারণা করা হচ্ছে। রোববার উদ্ধার করা হয়েছে আরও ৬টি মরদেহ। রোববার (২৫ জানুয়ারি) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।
এই নিয়ে জাভা প্রদেশে ভূমিধসে প্রাণহানি বেড়ে দাঁড়ালো ১৬ জনে। ভারী যন্ত্রপাতির অভাবে গতি নেই উদ্ধার তৎপরতায়। এছাড়াও ঘন ঘন বৃষ্টিপাত, পুরু কাদামাটির আস্তর, বিধ্বস্ত রাস্তাঘাটের কারণে বাধাগ্রস্ত উদ্ধারকাজ।
ড্রোন ও প্রশিক্ষিত কুকুরসহ প্রায় আড়াইশ' প্রশিক্ষিত উদ্ধানকর্মী মোতায়েন করেছে ইন্দোনেশিয়ার ন্যাশনাল সার্চ এন্ড রিসার্চ এজেন্সি। যোগ দিয়েছে স্বেচ্ছাসেবীরাও।
টানা বৃষ্টিপাত ও বন্যার জেরে শনিবার (২৪ জানুয়ারি) স্থানীয় সময় ভোর রাতে ভয়াবহ ভূমিধসের কবলে পড়ে জাভা প্রদেশের পশ্চিমাঞ্চল। পাহাড়ী কাদামাটির ঢলে পুরোপুরি চাপা পড়ে একটি গ্রাম। আবারও দুর্যোগের শঙ্কায় ভূমিধস কবলিত এলাকা থেকে দূরে থাকতে বলা হয়েছে বাসিন্দাদের।
নিউজ ডেস্ক : ইরানের সঙ্গে যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতি ও ব্যর্থতা...
নিউজ ডেস্ক : নেপালের ত্রিশূলী নদীর তীরে কাদায...
নিউজ ডেস্ক : কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দ...
নিউজ ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) অবস্থিত আল মিনহাদ বি...
আন্তর্জাতিক ডেস্ক: লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার ...

মন্তব্য (০)