• আন্তর্জাতিক

বিসিসিআইয়ের সাবেক প্রেসিডেন্ট ইন্দ্রজিত সিং বিন্দ্রা আর নেই ‎

  • আন্তর্জাতিক

ফাইল ছবি

স্পোর্টস ডেস্ক: ভারত ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সাবেক প্রেসিডেন্ট ইন্দ্রজিত সিং বিন্দ্রা আর নেই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।

‎১৯৯৩ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত বিসিসিআইয়ের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন বিন্দ্রা। এর আগে ও পরে দীর্ঘ সময় ভারতীয় ক্রিকেট প্রশাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। ১৯৭৮ সাল থেকে টানা ৩৬ বছর পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করার পর ২০১৪ সালে অবসর নেন এই প্রভাবশালী ক্রিকেট সংগঠক।

‎আন্তর্জাতিক ক্রিকেটে একটি বড় পরিবর্তনের সঙ্গে বিন্দ্রার নাম ওতপ্রোতভাবে জড়িত। একসময় আইসিসির বড় টুর্নামেন্ট, বিশেষ করে বিশ্বকাপ, শুধুমাত্র ইংল্যান্ডেই আয়োজন হতো। তবে ১৯৮৭ সালে সেই ধারা ভেঙে যায়। ওই বছর ভারত ও পাকিস্তান যৌথভাবে ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করে, যা ইংল্যান্ডের বাইরে অনুষ্ঠিত প্রথম বিশ্বকাপ। এই ঐতিহাসিক উদ্যোগ বাস্তবায়নে ইন্দ্রজিত সিং বিন্দ্রার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

‎এই বর্ষীয়ান ক্রিকেট প্রশাসকের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে বিসিসিআই। সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে বোর্ড জানায়, সাবেক বিসিসিআই প্রেসিডেন্ট ইন্দ্রজিত সিং বিন্দ্রার প্রয়াণে বিসিসিআই গভীর শোক প্রকাশ করছে। এই দুঃখের সময়ে বোর্ড তাঁর পরিবার ও প্রিয়জনদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে।

‎শোক জানিয়েছেন আইসিসি চেয়ারম্যান জয় শাহও। তিনি বলেন, সাবেক বিসিসিআই প্রেসিডেন্ট ও ভারতীয় ক্রিকেট প্রশাসনের এক বলিষ্ঠ ব্যক্তিত্ব শ্রী ইন্দ্রজিত সিং বিন্দ্রার প্রয়াণে গভীর শোক জানাচ্ছি। ভারতীয় ক্রিকেটে তাঁর অবদান ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করে যাবে। ওম শান্তি।

মন্তব্য (০)





image

আলজেরিয়ায় এতিমখানায় আগুন লেগে ১১ জনের মৃত্যু

নিউজ ডেস্ক : আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের পূর্বাঞ্চলীয় মোহাম্মাদিয়া...

image

ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সের্হি কোরেতস্কি

নিউজ ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ঘোষিত এক বড় ধরনের...

image

লিবিয়ার উপকূলে নৌকাডুবিতে ৫০ অভিবাসনপ্রত্যাশীর নিখোঁজ

নিউজ ডেস্ক : ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের...

image

টানা চতুর্থ দিনের মতো বাড়ল তেলের দাম

নিউজ ডেস্ক : ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের নতুন দফার...

image

মোসাদের সঙ্গে যোগাযোগের অভিযোগ, মুখ খুললেন আহমাদিনেজাদ

নিউজ ডেস্ক : ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে যোগাযোগ ...

  • company_logo