• আন্তর্জাতিক

জেলেনস্কির আকুতি

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে পশ্চিমা মিত্রদের কাছে জরুরি ভিত্তিতে আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ক্ষেপণাস্ত্রের আকুতি জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 

অব্যাহত রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভসহ দেশটির জ্বালানি অবকাঠামো চরম সংকটের মুখে পড়েছে। হাড়কাঁপানো শীতের মধ্যে কিয়েভের প্রায় ১ হাজার ৬৭৬টি বহুতল ভবন গত দুদিন ধরে কোনো প্রকার তাপ সরবরাহ বা হিটিং ছাড়াই স্থবির হয়ে রয়েছে। খবর বার্তা সংস্থা এএফপির।

রোববার (২৫ জানুয়ারি) লিথুয়ানিয়ার ভিলনিয়াসে পৌঁছে জেলেনস্কি বলেন, শুধু চলতি সপ্তাহেই রাশিয়া ইউক্রেনের ওপর ১ হাজার ৭০০ এর বেশি ড্রোন, ১ হাজার ৩৮০টি গাইডেড বোমা ও ৬৯টি বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এ বিপুল পরিমাণ আকাশ হামলা মোকাবিলায় ইউক্রেনের বিদ্যমান প্রতিরক্ষা ব্যবস্থা হিমশিম খাচ্ছে। বিশেষ করে মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রায় হিটিং ব্যবস্থা অচল হয়ে পড়ায় কয়েক লাখ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিটস্কো জানান, শনিবারের ভয়াবহ হামলায় রাজধানীর কেন্দ্রীয় হিটিং সিস্টেম ক্ষতিগ্রস্ত হওয়ায় ১ দশমিক ২ মিলিয়নের বেশি মানুষ বিদ্যুৎহীন। কয়েক হাজার অ্যাপার্টমেন্ট পানি ও তাপহীন হয়ে পড়েছে। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনা করে ইতোমধ্যে শহরটি থেকে প্রায় ৫ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

ভিলনিয়াসে আয়োজিত এক অনুষ্ঠানে জেলেনস্কি জোর দিয়ে বলেন, আকাশ সুরক্ষায় আধুনিক ক্ষেপণাস্ত্রের জোগান নিশ্চিত করা ছাড়া এই পরিস্থিতি সামাল দেওয়া অসম্ভব।

 

মন্তব্য (০)





image

ইরান যুদ্ধে আমাদের জড়ানোই উচিত হয়নি: ট্রাম্প

নিউজ ডেস্ক : অতীতের মার্কিন সামরিক হস্তক্ষেপগুলোর বিষয়ে কথা ...

image

পাকিস্তান-সৌদি-তুরস্কের সামরিক জোটে যোগ দিতে পারবে ইসরাইল...

নিউজ ডেস্ক : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানিয়েছে,...

image

ইরান চুক্তিতে সংশোধন চান ট্রাম্প

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গ...

image

ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চাই না, পরিষ্কার জা...

নিউজ ডেস্ক : পাকিস্তান আবারও পরিষ্কার করে দিয়েছে, স্বাধীন ফ...

image

চীনের একক আধিপত্যের বিষয়ে যে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন,...

  • company_logo