• লিড নিউজ
  • জাতীয়

‎দ্রুত পোস্টাল ভোট দেওয়ার আহ্বান নির্বাচন কমিশনের

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধিত ভোটারদের দ্রুত ভোট প্রদানের অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 
‎
‎শনিবার (২৪ জানুয়ারি) নির্বাচন কমিশনের এক বার্তায় এই বিশেষ অনুরোধ জানানো হয়।
‎
‎ইসির বার্তায় বলা হয়, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী ভোটাররা ব্যালট পাওয়ার পর দ্রুত ভোটদান সম্পন্ন করে নির্ধারিত হলুদ খামটি ডাকযোগে পাঠিয়ে দিন। সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কার্যালয়ে আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ বিকেল ৪টা ৩০ মিনিটের মধ্যে ব্যালট পৌঁছাতে হবে। এই সময়ের পর কোনো ব্যালট পৌঁছালে তা গণনা করা হবে না।
‎
‎প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান আজ এ তথ্য জানান। 
‎
‎তিনি বলেন, পোস্টাল ভোট দিতে দেশ ও বিদেশ থেকে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার অ্যাপের মাধ্যমে নিবন্ধিত হয়েছেন।

মন্তব্য (০)





image

সৌদিগামী ১৫৯ ফ্লাইট বাতিল

১

নিউজ ডেস্ক : সৌদি আরবের বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে ফ্ল...

image

শনিবারের মধ্যেই সরাতে হবে ভাড়াটে, নয়তো বাতিল হবে সরকারি বাসা

২

নিউজ ডেস্ক : সরকারি আবাসন বরাদ্দ নিয়ে নিজেরা বসবাস না করে অন...

image

নারীদের স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে স...

৩

নিউজ ডেস্ক : নারীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত এবং প্রান্তিক...

image

মাটি ও মানুষের স্বার্থের বাইরে গিয়ে কোনো চুক্তি করবে না ব...

৪

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের সদ্য জাপান সফর অত্য...

image

দীপের বক্তব্যে ‘আশ্বস্ত’ নয় পিবিআই, ধাওয়ার দাবি মানছেন না...

৫

নিউজ ডেস্ক : বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কেএম তাহসিফ সাউরির...

  • company_logo