• লিড নিউজ
  • জাতীয়

মানসম্মত ও বিজ্ঞানভিত্তিক শিক্ষার ওপর গুরুত্বারোপ শিক্ষা উপদেষ্টার ‎

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ দেশে মানসম্মত, অন্তর্ভুক্তিমূলক, বিজ্ঞানভিত্তিক ও মানবিক শিক্ষাব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।

‎বুধবার রাজধানীর ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর ২৬তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ বিষয়ে গুরুত্বারোপ করেন।

‎অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার বলেন, শিক্ষা কেবল ব্যক্তিগত সাফল্যের জন্য নয়, বরং গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করা, নৈতিক মূল্যবোধ রক্ষা এবং সমাজের কল্যাণে ব্যবহৃত হওয়া উচিত। তিনি শিক্ষার্থীদের সততা, নৈতিকতা ও সামাজিক সচেতনতার সঙ্গে নাগরিক দায়িত্ব পালনের আহ্বান জানান।

‎জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে শিক্ষা উপদেষ্টা বলেন, অন্যায়ের বিরুদ্ধে এবং নাগরিক অধিকার প্রতিষ্ঠায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাহসিকতা দেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে।

‎বিজ্ঞান ও গবেষণার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, জাতীয় ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় বিজ্ঞানভিত্তিক চিন্তাধারার কোনো বিকল্প নেই। তিনি মহাকাশ বিজ্ঞান, কৃত্রিম বুদ্ধিমত্তা ও নবায়নযোগ্য জ্বালানি খাতে আইইউবি-এর গবেষণা কার্যক্রমের প্রশংসা করেন।

‎শিক্ষা উপদেষ্টা উচ্চশিক্ষায় সমতা নিশ্চিত করার ওপর জোর দিয়ে বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উচ্চ ব্যয় অনেক মেধাবী শিক্ষার্থীর জন্য অন্তরায়। তিনি শিক্ষার্থীদের জন্য বৃত্তি ও আর্থিক সহায়তা বাড়ানোর জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

‎রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়গুলোর আচার্যের পক্ষে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের ডিগ্রি প্রদান করেন শিক্ষা উপদেষ্টা।

‎শিক্ষা উপদেষ্টা স্নাতক শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষা যদি কেবল ব্যক্তিগত উন্নয়নে সীমাবদ্ধ থাকে, তাহলে এর মূল উদ্দেশ্য অপূর্ণ থেকে যায়। তাই অর্জিত জ্ঞানকে জনকল্যাণে ও দেশের সংস্কারে কাজে লাগাতে হবে।

‎অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য রাখেন খ্যাতিমান আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী ড. শহীদুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ।

মন্তব্য (০)





image

ঈদুল আজহার চেতনায় ঐক্যবদ্ধ হয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বা...

নিউজ ডেস্ক : পবিত্র ঈদুল আজহার মহান আদর্শ ও মূল্যবোধ ধারণ কর...

image

তদন্তের প্রেক্ষিতে আদ্-দ্বীনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা: স্...

নিউজ ডেস্ক : স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছে...

image

ঈদে সেনাসদস্যদের সঙ্গে প্রীতিভোজে প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ ঢাকা সেনানিবাসে গিয়ে সেনাসদস্যদের সঙ্গে পবিত্র ঈদুল আজহার আনন্দ ভ...

image

‎গণতন্ত্র ফিরেছে, এবার অর্থনৈতিক মুক্তির প্রত্যাশা: স্পিকার

নিউজ ডেস্কঃ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানি...

image

‎প্রথম একশ’ দিনে দুইশ’ উদ্যোগ: প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকারের প্রথম এ...

  • company_logo