ফাইল ছবি
নিউজ ডেস্কঃ প্রার্থিতা ফিরে পেতে কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর করা রিট খারিজ করেছেন হাইকোর্ট। বুধবার (২১ জানুয়ারি) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে গত ১৯ জানুয়ারি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেন তিনি। পরে ২০ জানুয়ারি রিটের শুনানির জন্য বুধবার ধার্য করা হয়। পরে নির্বাচন কমিশনের আইনজীবী মো. ফয়েজুল্লাহ ফয়েজ বলেন, মঞ্জুরুল আহসান মুন্সী তার হলফনামায় ঋণের তথ্য গোপন করেছেন।
একই আসনের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেন, ব্যাংক লুট, ঋণখেলাপিদের দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। ব্যাংক লুট করে কেউ সংসদে যেতে পারবে না।
তিনি আরও বলেন, আইনবহির্ভূতভাবে যদি বিএনপির ঋণখেলাপিদেরকে আপনি নির্বাচনে আনতে চান, তাহলে আওয়ামী লীগ কি দোষ করছে? এদিকে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মঞ্জুরুল আহসান মুন্সী আপিল করবেন বলে জানা যায়।
নিউজ ডেস্ক : জাতীয় সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্...
নিউজ ডেস্ক : বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ সংকট মোকাবিলায় সরকার ...
ডেস্ক : দেশে চলমান জ্বালানি সংকট থেকে উত্তরণে সরকার ৫ দফা কর্মপরিকল্পনা...
নিউজ ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভ...
নিউজ ডেস্ক : বাংলাদেশের এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সে...

মন্তব্য (০)