• লিড নিউজ
  • জাতীয়

ই-জামিননামায় কমবে ভোগান্তি, সাশ্রয় হবে অর্থ: আইন উপদেষ্টা ‎

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ বিচার ব্যবস্থা আধুনিকায়ন ও বিচারপ্রার্থী জনগণের দুর্ভোগ লাঘবে প্রচলিত জামিননামা দাখিল পদ্ধতির পরিবর্তে ডিজিটাল মাধ্যমে ই-জামিননামা চালুর উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। ফলে বিচারপ্রার্থী, কারা প্রশাসন ও আইনজীবীসহ সংশ্লিষ্ট সবার ভোগান্তি কমার পাশাপাশি সময় ও অর্থ সাশ্রয় হবে বলে জানান তিনি।

‎বুধবার (২১ জানুয়ারি) সকালে ভার্চুয়ালি মানিকগঞ্জ, বান্দরবান, মেহেরপুর, জয়পুরহাট, মৌলভীবাজার, পঞ্চগড়, ঝালকাঠি ও শেরপুর জেলায় একযোগে ই-জামিননামা উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা জানান আইন উপদেষ্টা। যদিও নারায়ণগঞ্জ জেলায় আগেই শুরু হয় এই কার্যক্রম।

‎আগামী ছয় মাসের মধ্যে সারা দেশে ই-জামিননামা চালু করা হবে জানিয়ে আইন উপদেষ্টা বলেন, নির্বাচনের আগে এই ২০-২২ দিনে অন্তর্বর্তী সরকার আরও কয়েকটি জেলার ই-জামিননামা উদ্বোধন করবে। পরবর্তী সরকার এসে এটা বাস্তবায়ন করবে। রাজনৈতিকভাবে সমস্যায় পড়ার মতো সিদ্ধান্ত ছাড়া, পরবর্তী সরকার কোনো কার্যক্রমই বন্ধ করবে না।

‎ই-জামিননামার মাধ্যমে দুর্নীতি বন্ধ হয়ে মানুষের ভোগান্তি কমবে উল্লেখ করে আসিফ নজরুল বলেন, জামিন পাওয়ার পরও একজন মানুষকে জেলে থাকতে হতো শুধু প্রক্রিয়ার বিভিন্ন ধাপ শেষ করার জন্য। ই-জামিননামার ফলে মানুষের ভোগান্তি কমবে। সেই সঙ্গে কমবে দুর্নীতিও।

‎এছাড়া জমিজমা সংক্রান্ত মানুষের ভোগান্তি কমাতে ডিজিটাল রেজিস্ট্রেশন চালু করার প্রকল্প শুরু হয়েছে বলেও জানান আইন উপদেষ্টা। এর আওতায় জমিজমা সংক্রান্ত ফৌজদারি মামলাও অনলাইনে করা হবে।

মন্তব্য (০)





  • company_logo