• লিড নিউজ
  • জাতীয়

হ্যাঁ’ ভোটের প্রচারণায় পল্লী বিদ্যুতের ব্যাপক কর্মসূচি

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে দেশবাসীকে উদ্বুদ্ধ করতে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি)।
‎
‎মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এসব কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত হয়। সভায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান উপস্থিত ছিলেন।
‎
‎সভায় অধ্যাপক আলী রীয়াজ বলেন, ‘দেশের মানুষ রক্তের অক্ষরে লিখে দিয়েছে যে তারা আর ফ্যাসিবাদী শাসনে ফিরে যেতে চায় না। দেশের মানুষ একটি গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ চায়, যেখানে ইনসাফভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠিত হবে। আর এটা চাইলে সবাইকে ‘হ্যাঁ’ ভোট দিতে উদ্বুদ্ধ করতে হবে।’
‎
‎বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণার অংশ হিসেবে আগামী ৭ ফেব্রুয়ারির মধ্যে আরইবি’র ৩ কোটি ৭২ লাখ গ্রাহকের কাছে ‘দেশের চাবি আপনার হাতে’ শীর্ষক লিফলেট পৌঁছে দেওয়া হবে। লিফলেট বিতরণের সময় গ্রাহকদের কাছে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার যৌক্তিকতাও তুলে ধরা হবে।
‎
‎এছাড়া ১৮ লাখ প্রিপেইড গ্রাহককে নিয়ে অঞ্চলভিত্তিক বৈঠক, জনগণ কেন ‘হ্যাঁ’ ভোট দেবেন সে বিষয়ে প্রত্যন্ত পল্লী অঞ্চলে মাইকিং করা হবে এবং দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির ফেসবুক পেজে বিশেষ প্রচারণা চালানো হবে। পাশাপাশি সারাদেশের আরইবি ভবনগুলোতে ড্রপ-ডাউন ব্যানার প্রদর্শন করা হবে।
‎
‎সভায় আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার, বিদ্যুৎ বিভাগের সচিব ফারজানা মমতাজ এবং আরইবি চেয়ারম্যান মেজর জেনারেল এস এম জিয়া-উল-আজিম।
‎
‎এছাড়া ভার্চুয়াল প্ল্যাটফর্ম ‘জুম’-এর মাধ্যমে মাঠপর্যায়ের ৪১৭ জন জেনারেল ম্যানেজার (জিএম) ও ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) সভায় যুক্ত ছিলেন।

মন্তব্য (০)





image

সৌদিগামী ১৫৯ ফ্লাইট বাতিল

১

নিউজ ডেস্ক : সৌদি আরবের বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে ফ্ল...

image

শনিবারের মধ্যেই সরাতে হবে ভাড়াটে, নয়তো বাতিল হবে সরকারি বাসা

২

নিউজ ডেস্ক : সরকারি আবাসন বরাদ্দ নিয়ে নিজেরা বসবাস না করে অন...

image

নারীদের স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে স...

৩

নিউজ ডেস্ক : নারীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত এবং প্রান্তিক...

image

মাটি ও মানুষের স্বার্থের বাইরে গিয়ে কোনো চুক্তি করবে না ব...

৪

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের সদ্য জাপান সফর অত্য...

image

দীপের বক্তব্যে ‘আশ্বস্ত’ নয় পিবিআই, ধাওয়ার দাবি মানছেন না...

৫

নিউজ ডেস্ক : বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কেএম তাহসিফ সাউরির...

  • company_logo