• লিড নিউজ
  • জাতীয়

নির্বাচনের সার্বিক প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেছেন সুইডেন রাষ্ট্রদূত: ইসি সচিব

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচন কমিশনের নেয়া সার্বিক কার্য প্রস্তুতির বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস। 

মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা পৌনে তিনটায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসিরুদ্দিন ও চার নির্বাচন কমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

বৈঠক শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে ব্রিফিং করার সময় ইসি সচিব একথা জানান।

তিনি বলেন, আজ সুইডেনের রাষ্ট্রদূত এসেছিলেন নির্বাচন উপলক্ষে নেয়া আমাদের সার্বিক পরিস্থিতি জানার জন্যে এবং আমাদের নির্বাচনের পার্টি রেজিস্ট্রেশন, আপিল, পোস্টাল ভোটের টেকনিকাল ব্যাপার সমূহ, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অপতথ্য রোধ-এ সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আমরা কিভাবে কাজ করছি তা জানতে চেয়েছিলেন।

আমাদের কাছ থেকে এই সমস্ত বিষয়ে বিশদভাবে জানার পর তিনি সন্তোষ প্রকাশ করেছেন।

তিনি আরো বলেন, বিশেষত অপতথ্যগুলোকে আমরা কিভাবে মোকাবেলা করছি আর নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে আমাদের পর্যালোচনাটা কি তিনি জেনেছেন এবং বলেছেন যে আমাদের যদি কোন সহযোগিতা লাগে তাহলে আমরা যেন ওনাদেরকে বলি, তারা তাদের সাধ্যমত চেষ্টা করবেন।

ইসি সচিব বলেন, আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে আমাদের যে ডিপ্লয়মেন্ট স্ট্র্যাটেজি ও প্ল্যান আছে তা তাকে জানিয়েছি এবং তিনি তা খুব ভালোভাবে গ্রহণ করেছেন।

আজকের বৈঠকে আরো উপস্থিত ছিলেন- সুইডেন দূতাবাসের ফাস্ট সেক্রেটারি হিউম্যান রাইটস ডেমোক্রেসি এন্ড জেন্ডার ইকুয়ালিটি, এবং নির্বাচন কমিশন ও নির্বাচন কমিশন সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

মন্তব্য (০)





image

সৌদিগামী ১৫৯ ফ্লাইট বাতিল

১

নিউজ ডেস্ক : সৌদি আরবের বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে ফ্ল...

image

শনিবারের মধ্যেই সরাতে হবে ভাড়াটে, নয়তো বাতিল হবে সরকারি বাসা

২

নিউজ ডেস্ক : সরকারি আবাসন বরাদ্দ নিয়ে নিজেরা বসবাস না করে অন...

image

নারীদের স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে স...

৩

নিউজ ডেস্ক : নারীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত এবং প্রান্তিক...

image

মাটি ও মানুষের স্বার্থের বাইরে গিয়ে কোনো চুক্তি করবে না ব...

৪

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের সদ্য জাপান সফর অত্য...

image

দীপের বক্তব্যে ‘আশ্বস্ত’ নয় পিবিআই, ধাওয়ার দাবি মানছেন না...

৫

নিউজ ডেস্ক : বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কেএম তাহসিফ সাউরির...

  • company_logo