• লিড নিউজ
  • জাতীয়

‎অনুমোদন পেল আরও নতুন ৪ থানা

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ অন্তর্বর্তী সরকারের মেয়াদকালে প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) প্রথম সভায় দেশের প্রশাসনিক কাঠামোয় বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে।

‎মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তার বাসভবন যমুনায় অনুষ্ঠিত ১১৯তম সভায় মোট ১১টি প্রস্তাব অনুমোদিত হয়।

‎সভা শেষে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, নাগরিক সেবা ও প্রশাসনিক গতিশীলতা বাড়াতে গাজীপুর জেলার পূর্বাচল উত্তর, নারায়ণগঞ্জ জেলার পূর্বাচল দক্ষিণ এবং কক্সবাজার জেলার মাতারবাড়ীতে নতুন থানা স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ ছাড়া নরসিংদী জেলার রায়পুরা থানাকে ভেঙে আরও একটি নতুন থানা গঠন করা হবে।

‎সভায় মন্ত্রণালয় ও বিভাগের কাঠামোতেও বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। স্বাস্থ্য খাতের সমন্বয় বৃদ্ধির লক্ষ্যে স্বাস্থ্য সেবা বিভাগ এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগকে পুনরায় একীভূত করে ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়’ পুনর্গঠন করা হয়েছে। পাশাপাশি মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘নারী ও শিশু মন্ত্রণালয়’ করার প্রস্তাব অনুমোদিত হয়েছে, যদিও এর ইংরেজি নাম অপরিবর্তিত থাকবে।

‎অর্থনৈতিক কর্মকাণ্ড সুসংহত করতে অর্থ মন্ত্রণালয়ের আওতায় ‘রাজস্ব নীতি বিভাগ’ ও ‘রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ’ নামে দুটি পৃথক প্রশাসনিক বিভাগ গঠনের প্রস্তাবও সভায় গৃহীত হয়।

‎অন্যদিকে, পরিবেশগত বৈশ্বিক ঐতিহ্য, পর্যটন ও অর্থনৈতিক গুরুত্ব বিবেচনা করে সাতক্ষীরা জেলাকে ‘বি’ শ্রেণি থেকে ‘এ’ শ্রেণির জেলায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ ছাড়া ঠাকুরগাঁও জেলার ‘ভূল্লী’ থানার নামের বানান সংশোধনের প্রস্তাবটিও সভায় অনুমোদিত হয়।

‎প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা, মন্ত্রিপরিষদ সচিব এবং সরকারের ১৪ জন জ্যেষ্ঠ সচিব উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

‎প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

image

দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার:...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যুবসমাজের...

image

সঠিক তথ্য সরবরাহ এবং অপতথ্য প্রতিরোধের আহ্বান তথ্যমন্ত্রীর

নিউজ ডেস্কঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন ...

image

সরকার উদ্যোক্তাদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যারা উদ্য...

image

বন্যাদুর্গতদের পুনর্বাসন, ত্রাণ ও স্বাস্থ্যসেবায় সর্বোচ্...

নিউজ ডেস্কঃ পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার, চট্টগ্রাম ও সিলেট...

  • company_logo