ছবিঃ সংগৃহীত
তথ্য প্রযুক্তি ডেস্ক : ঢাকা পরিবহণ মালিক সমিতি ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ট্রাফিক বিভাগ ঢাকা মহানগর ও শহরতলীর গণপরিবহণ ব্যবস্থাকে শৃঙ্খলাবদ্ধ, স্বচ্ছ ও আধুনিক করতে কাউন্টারভিত্তিক এবং ই-টিকেটিং পদ্ধতিতে বাস পরিচালনার উদ্যোগ নিয়েছে। আগামী সপ্তাহেই চালু হবে এ ব্যবস্থা। সোমাবার (১৯ জানুয়ারি) ডিএমপি মিডিয়া বিভাগ থেকে বিষয়টি জানানো হয়।
ডিএমপি বলছে, ই-টিকেটিং ও কাউন্টার পদ্ধতি ফেরানো নিয়ে সোমবার দুপুরে রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে একটি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সব বাস নির্ধারিত স্টপেজ থেকে যাত্রী উঠা-নামা করাবে। সব যাত্রীকে অ্যাপস অথবা ডিভাইসের মাধ্যমে ই-টিকেট সংগ্রহ করে গাড়িতে ভ্রমণ করতে হবে। এ পদ্ধতিতে সরকার নির্ধারিত পূর্বের ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায় করা হবে না।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো. সরওয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান।
সরওয়ার বলেন, ঢাকা মেট্টোপলিটন পুলিশ ঢাকা শহরে যানজট নিরসনে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজকের ই-টিকেট সিস্টেম উদ্বোধন হচ্ছে, যা আগামী সপ্তাহে চালু হবে। এর ফলে বাসযাত্রী, মালিক, শ্রমিক এবং ঢাকাবাসী উপকৃত হবে।
নিউজ ডেস্ক : জাতীয় সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্...
নিউজ ডেস্ক : বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ সংকট মোকাবিলায় সরকার ...
ডেস্ক : দেশে চলমান জ্বালানি সংকট থেকে উত্তরণে সরকার ৫ দফা কর্মপরিকল্পনা...
নিউজ ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভ...
নিউজ ডেস্ক : বাংলাদেশের এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সে...

মন্তব্য (০)