• লিড নিউজ
  • জাতীয়

‎দ্রুততম সময়ে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর আশ্বাস

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ দ্রুততম সময়ের মধ্যে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর আশ্বাস দিয়েছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। আজ (সোমবার, ১৯ জানুয়ারি) সকালে রংপুরের কাউনিয়ায় তিস্তা নদীর ভাঙ্গন প্রবণ এলাকা পরিদর্শনের পর এসব কথা বলেন তিনি।
‎
‎এ সময় তিস্তার বিস্তৃতি, ভাঙ্গন, দুর্ভোগ সম্পর্কে রাষ্ট্রদূতকে অবগত করেন জলবায়ু ও পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
‎
‎এছাড়াও, তিস্তা পাড়েন ভাঙ্গন কবলিত এলাকার মানুষ তুলে ধরেন তাদের দুর্ভোগের কথা। বাংলাদেশের তরফ থেকে তিস্তা মহা পরিকল্পনার ধারণাপত্র তৈরিসহ যাবতীয় প্রস্তুতি শেষ হয়েছে বলে জানান রিজওয়ানা হাসান।
‎
‎চীন বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নেবার প্রতিশ্রুতি দিয়ে মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই বলেও জানান চীনা রাষ্ট্রদূত। তিনি বলেন, ‘টেকসই এই প্রকল্পের মাধ্যমে মুক্তি মিলবে এ অঞ্চলের ক্ষতিগ্রস্ত মানুষের।’

মন্তব্য (০)





image

সৌদিগামী ১৫৯ ফ্লাইট বাতিল

১

নিউজ ডেস্ক : সৌদি আরবের বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে ফ্ল...

image

শনিবারের মধ্যেই সরাতে হবে ভাড়াটে, নয়তো বাতিল হবে সরকারি বাসা

২

নিউজ ডেস্ক : সরকারি আবাসন বরাদ্দ নিয়ে নিজেরা বসবাস না করে অন...

image

নারীদের স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে স...

৩

নিউজ ডেস্ক : নারীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত এবং প্রান্তিক...

image

মাটি ও মানুষের স্বার্থের বাইরে গিয়ে কোনো চুক্তি করবে না ব...

৪

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের সদ্য জাপান সফর অত্য...

image

দীপের বক্তব্যে ‘আশ্বস্ত’ নয় পিবিআই, ধাওয়ার দাবি মানছেন না...

৫

নিউজ ডেস্ক : বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কেএম তাহসিফ সাউরির...

  • company_logo