• লিড নিউজ
  • জাতীয়

নির্বাচনে প্রার্থী বা এজেন্টের কাছ থেকে অর্থ-খাবার নিতে পারবে না পুলিশ: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রার্থী বা এজেন্টের নিকট থেকে কোনো ধরনের আর্থিক সুবিধা গ্রহণ এবং দায়িত্ব পালনকালে কোনো প্রার্থীর প্রতিনিধির নিকট হতে খাবারও গ্রহণ করতে পারবে না পুলিশ সদস্যরা।

‎রোববার (১৮ জানুয়ারি) সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে ৪১তম বিসিএস পুলিশ ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের এএসপি প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ শেষে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

‎এসময় তিনি বলেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দেড় লাখ পুলিশ সদস্য কাজ করবে। তাদের কাজ করার ক্ষেত্রে পেশাদারিত্বের পরিচয় দিতে হবে।’

‎তিনি বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বাংলাদেশের মানুষ এমন একটি পুলিশ বাহিনী প্রত্যাশা করে, যারা ভয় সৃষ্টি করে না বরং সেবা দেয়, সম্মান এবং ভদ্রতার সঙ্গে আচরণ করে।’

‎মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘দুর্নীতির রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু। দুর্নীতি শুধু অর্থনীতিকে ক্ষতি করে না, এটি রাষ্ট্রের প্রতিষ্ঠানকেও ধ্বংস করে। রাষ্ট্রের ভিত্তিকে দুর্বল করে।

‎স্বরাষ্ট্র উপদেষ্টা সরকারি পুলিশ সুপারদের উদ্দেশ করে বলেন, ‘বেআইনি আদেশ ও স্বার্থান্বেষী এজেন্ডার পক্ষে কাজ করবেন না। সততা, নৈতিকতা ও বিবেক হবে আপনাদের সবচেয়ে বড় পরিচয়। সাহস মানে শুধু বিপদের মুখে দাঁড়ানো নয়; সাহস মানে অন্যায়কে না বলা, জুলুমের বিরুদ্ধে অবস্থান নেয়া ও মজলুমের পক্ষে কাজ করা। পুলিশ জনগণের আস্থা অর্জন করতে পারলে আইন প্রয়োগ করা সহজ হবে।’

‎এই অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম ও পুলিশ একাডেমির অধ্যক্ষ অতিরিক্ত আইজিপি তওফিক মাহবুব চৌধুরীসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

‎কুচকাওয়াজে ৪১তম বিসিএস পুলিশ ব্যাচের ৮৭ জন, ২৮তম বিসিএস এর ১ জন, ৩৫তম বিসিএস এর ৩ জন, ৩৬তম বিসিএস এর ১ জন, ৩৭তম বিসিএস এর ২ জন এবং ৪০তম বিসিএস এর ২ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।

মন্তব্য (০)





image

‘৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী’

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ৫ আগস্ট জুল...

image

‎প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

image

দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার:...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যুবসমাজের...

image

সঠিক তথ্য সরবরাহ এবং অপতথ্য প্রতিরোধের আহ্বান তথ্যমন্ত্রীর

নিউজ ডেস্কঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন ...

image

সরকার উদ্যোক্তাদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যারা উদ্য...

  • company_logo