• লিড নিউজ
  • জাতীয়

শেখ হাসিনার চেয়েও নির্বাচন কমিশনের লোকজন বড় আওয়ামী লীগার: বদিউল আলম মজুমদার

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ নির্বাচন সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ হওয়া প্রয়োজন। সবচেয়ে বেশি দরকার নির্বাচন কমিশনের পরিবর্তন। কারণ শেখ হাসিনার চেয়েও নির্বাচন কমিশনের লোকজন বড় আওয়ামী লীগার বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার।

‎বৃহস্পতিবার (১৫ জানুয়ারি দুপুরে রাজশাহী নগরীর হোটেল ওয়ারিশানে সুজন আয়োজিত বিভাগীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে বদিউল আলম এসব মন্তব্য করেন।

‎নির্বাচনী অঙ্গন ও রাজনৈতিক দল কুলষিত হয়ে গেছে জানিয়ে তিনি বলেন, এখনও বেশির ভাগ প্রার্থী কালো টাকার মালিক, পেশিশক্তি নির্ভর রাজনীতি করছেন।’

‎বদিউল আলম মজুমদার বলেন, ‘বহুদিন দলের অনুগত থাকলেও দুই কোটি টাকা দিতে না পারায় মনোনয়ন না পাওয়ার ঘটনা এবারও ঘটেছে। রাজনৈতিক দলগুলো দুনীতির সঙ্গে জড়িত।’

‎বঙ্গবন্ধুকে ক্ষমতায়ন করতেই সংবিধান রচনা করা হয়েছিল জানিয়ে তিনি বলেন, ‘মূলত প্রধানমন্ত্রী অসীম ক্ষমতার মালিক। সেকারণে শেখ হাসিনা দানবে পরিণত হতে পেরেছে। সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল ও প্রতিশোধ পরায়ণতায় ভর করে আমৃত্যু ক্ষমতায় থাকতে চেয়েছিলেন।’

‎তিনি মন্তব্য করে বলেন, ‘১৯৯১ সালে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন হয়েছে। এই সংলাপে রাজশাহী বিভাগের সব জেলা থেকে প্রতিনিধিরা অংশ নেন। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও নেতারা সংলাপে তাদের মতামত প্রকাশ করেন।’

মন্তব্য (০)





image

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্...

নিউজ ডেস্ক : দেশে কৃষি ও খাদ্যপণ্যের আমদানি নির্ভরতা কম...

image

আসিফ মাহমুদের বিরুদ্ধে সুইস ব্যাংকেও টাকা রাখার অভিযোগ

নিউজ ডেস্ক : একদিকে নিয়োগ-পদায়ন, বদলি ও পদোন্নতি বাণিজ্য; অন...

image

এআইকে উৎপাদনশীলতা ও প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধির কর্মসূচি ...

নিজস্ব প্রতিবেদকঃ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধান...

image

প্রধানমন্ত্রীর বৈঠকে সাংবাদিকের জোর করে প্রবেশের চেষ্টা, ...

নিউজ ডেস্ক : কৃষি মন্ত্রণালয়ে অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর বৈঠকে জোর করে প্রব...

image

গার্মেন্টস শিল্পে বিদেশি কর্মকর্তা ছাড়াও শতভাগ দেশি কর্মস...

নিউজ ডেস্ক : গার্মেন্টস শিল্পে বিদেশি কর্মকর্তা ছাড়াও শতভাগ ...

  • company_logo