• লিড নিউজ
  • জাতীয়

বর্তমানে দেশের নির্বাচনী এবং রাজনৈতিক অঙ্গন অপরিচ্ছন্ন: সুজন

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বর্তমানে বাংলাদেশের নির্বাচনী এবং রাজনৈতিক অঙ্গন অপরিচ্ছন্ন বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) প্রধান নির্বাহী ড. বদিউল আলম মজুমদার।

‎মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, সংস্কার ও নির্বাচনী ইশতেহার বিষয়ক এক সেমিনারে এ কথা বলেন তিনি।

‎আসন্ন নির্বাচনকে সুষ্ঠু ও নির্বাচন পরবর্তীতে বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণের উপায় নিয়ে আলোচনা করেন তিনি।

‎বর্তমানে বাংলাদেশের নির্বাচনী এবং রাজনৈতিক অঙ্গন অপরিচ্ছন্ন বলে মন্তব্য করে সুজনের প্রধান নির্বাহী বদিউল আলম মজুমদার বলেন, বাংলাদেশে বড় বড় দুর্নীতি ও অপকর্মের অধিকাংশই হয় রাজনৈতিক দলগুলোর ছত্রছায়ায়। এ থেকে উত্তরণের জন্য আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনকে এগিয়ে আসতে হবে।

‎ড. বদিউল আলম মজুমদার বলেন, গত পাঁচ দশকে দেশের রাজনৈতিক সংস্কৃতিতে যে অবক্ষয় ঘটেছে, তা না বদলালে গণতন্ত্র টেকসই হবে না। রাজনীতিকে লাভজনক ব্যবসায় পরিণত করার সংস্কৃতি ভাঙতে না পারলে নির্বাচনী সহিংসতা ও ক্ষমতার অপব্যবহার বন্ধ হবে না।

‎গণঅভ্যুত্থান পরবর্তীতে বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার বিভিন্ন উপায় নিয়েও আলোচনা করেন বক্তারা।

‎আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাগরিক সমাজ কেবল ক্ষমতা পরিবর্তন নয়, রাষ্ট্রের কাঠামোগত সংস্কারের সুস্পষ্ট রূপরেখা দেখতে চায় বলে জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। সে লক্ষ্যে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে বিচার, সংস্কার ও গণতান্ত্রিক উত্তরণের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তার প্রতিফলন রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে স্পষ্টভাবে থাকা দরকার বলে মনে করে সংস্থাটি। এ লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর ইশতেহারে ১৫টি মৌলিক সংস্কার প্রস্তাব ও প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে সংগঠনটি।

মন্তব্য (০)





image

‘৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী’

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ৫ আগস্ট জুল...

image

‎প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

image

দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার:...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যুবসমাজের...

image

সঠিক তথ্য সরবরাহ এবং অপতথ্য প্রতিরোধের আহ্বান তথ্যমন্ত্রীর

নিউজ ডেস্কঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন ...

image

সরকার উদ্যোক্তাদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যারা উদ্য...

  • company_logo