ফাইল ছবি
নিউজ ডেস্কঃ দেশের বিভিন্ন অঞ্চলে টানা ১৪ দিন ধরে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ মঙ্গলবারও (১৩ জানুয়ারি) দেশের তিন জেলায় শৈত্যপ্রবাহ বইছে। যা আরও অব্যাহত থাকতে পারে।
সকালে আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, পঞ্চগড়, কুড়িগ্রাম ও নীলফামারী জেলাসমূহের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকতে পারে।
আজ সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়াবিদরা বলছেন, তাপমাত্রা না বাড়লে শৈত্যপ্রবাহ দূর হওয়ার সম্ভাবনা নেই। আগামীকাল বুধবার থেকে তাপমাত্রা কমে শৈত্যপ্রবাহের আওতা বাড়তে পারে, আরও কয়েকটি জেলায় ছড়াতে পারে।
আজ উত্তরাঞ্চেলের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ ডিগ্রি সেলসিয়াস।
নিউজ ডেস্ক : সৌদি আরবের বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে ফ্ল...
নিউজ ডেস্ক : সরকারি আবাসন বরাদ্দ নিয়ে নিজেরা বসবাস না করে অন...
নিউজ ডেস্ক : নারীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত এবং প্রান্তিক...
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের সদ্য জাপান সফর অত্য...
নিউজ ডেস্ক : বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কেএম তাহসিফ সাউরির...

মন্তব্য (০)