• লিড নিউজ
  • জাতীয়

১৬ বছরের গুম-খুনের পুনরাবৃত্তি রুখতে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান ড. আলী রীয়াজের ‎

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, বিগত ১৬ বছর ফ্যাসিস্ট শাসনামলে গুম, খুনসহ নানা ভয়াবহ অপরাধের মধ্য দিয়ে দেশ পরিচালিত হয়েছে। ভবিষ্যতে যেন এমন অপরাধ আর না ঘটে, সে জন্য আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিতে হবে এবং জনগণকে উদ্বুদ্ধ করতে হবে।
‎
‎রোববার গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের লক্ষ্যে বরিশাল নগরীর বেলস পার্কে আয়োজিত বরিশাল বিভাগীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জুলাই জাতীয় সনদের ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরে তিনি বলেন, মতের পার্থক্য থাকতেই পারে, তবে দেশের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে থাকতে হবে।
‎
‎বরিশাল বিভাগীয় প্রশাসন ও বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় কার্যালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান।
‎
‎সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার এবং ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের বরিশাল বিভাগীয় পরিচালক কৃষিবিদ মো. নুরুল ইসলাম।
‎
‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশের বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মনজুর মোরশেদ আলম, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম ও বরিশাল বিভাগীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা আবদুল হাই নিজামী।
‎
‎বিশেষ অতিথির বক্তব্যে মনির হায়দার বলেন, গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত না হলে খুনি-মাফিয়া ফ্যাসিস্টরা আবার ফিরে আসতে পারে। তারা দেশ থেকে পাচার করা হাজার হাজার কোটি টাকা ব্যয় করে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে বলেও তিনি সতর্ক করেন।

মন্তব্য (০)





image

সৌদিগামী ১৫৯ ফ্লাইট বাতিল

১

নিউজ ডেস্ক : সৌদি আরবের বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে ফ্ল...

image

শনিবারের মধ্যেই সরাতে হবে ভাড়াটে, নয়তো বাতিল হবে সরকারি বাসা

২

নিউজ ডেস্ক : সরকারি আবাসন বরাদ্দ নিয়ে নিজেরা বসবাস না করে অন...

image

নারীদের স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে স...

৩

নিউজ ডেস্ক : নারীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত এবং প্রান্তিক...

image

মাটি ও মানুষের স্বার্থের বাইরে গিয়ে কোনো চুক্তি করবে না ব...

৪

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের সদ্য জাপান সফর অত্য...

image

দীপের বক্তব্যে ‘আশ্বস্ত’ নয় পিবিআই, ধাওয়ার দাবি মানছেন না...

৫

নিউজ ডেস্ক : বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কেএম তাহসিফ সাউরির...

  • company_logo