• সমগ্র বাংলা

ঈশ্বরগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে হারিছ মিয়া (৪৩) নামে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির লাশ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১০ জানুয়ারি) সকালে উপজেলার মাইজবাগ ইউনিয়নের সাধারপাড়া গ্রামের আব্দুর রউফের পুকুর থেকে ওই ব্যাক্তির লাশ উদ্ধার করা হয়। উদ্ধার করার সময় তার পরিচয় না পাওয়ায় পরে আঙুলের ছাপের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। নিহত হারিছ মিয়া কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার নোয়াবাদ ইউনিয়নের নোয়াবাদ গ্রামের ফজলুর রহমানের পুত্র।

স্থানীয় লোকজন জানায়, শনিবার (১০ জানুয়ারি) ভোর আনুমানিক সাড়ে ৬টায় হারিছ মিয়ার লাশ পুকুরের পানিতে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুকুর থেকে লাশ উঠিয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রবিউল আজম বলেন, নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে হারিছ মিয়া মানসিক ভারসাম্যহীন ছিল। শুক্রবার (৯ জানুয়ারি) বাড়ি থেকে বের হয়ে আর ঘরে ফেরেনি। পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও হারিছ মিয়ার কোন সন্ধান পায়নি। ওসি আরও জানান, নিহতের লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পরিবার লোকজন কিশোরগঞ্জ থেকে থানার উদ্দেশ্যে রওনা করেছে। তারা অভিযোগ দায়ের করলে মৃত্যুর রহস্য উদ্ঘাটনের জন্য আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

মন্তব্য (০)





image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

১

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

২

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

৩

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৪

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

৫

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

  • company_logo