• লিড নিউজ
  • জাতীয়

নির্বাচন পর্যবেক্ষণে ২০০ সদস্যের প্রতিনিধিদল পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ও ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ড. ইভারস আইজাবস জানিয়েছেন, বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে তাদের ২০০ সদস্যের একটি প্রতিনিধিদল কাজ করবে।

‎বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

‎ড. ইভারস আইজাবস বলেন, আমাদের দীর্ঘমেয়াদি পর্যবেক্ষকরা ডিসেম্বরের শেষ থেকেই বাংলাদেশে কাজ করছেন। আগামী ১২ ফেব্রুয়ারি স্বল্পমেয়াদি পর্যবেক্ষকরা তাদের সঙ্গে যোগ দেবেন। ইউরোপীয় পার্লামেন্টের সদস্যসহ সব মিলিয়ে নির্বাচনের সময় ইইউ’র ২০০ জন পর্যবেক্ষক মাঠে থাকবেন।

‎সংসদ নির্বাচনের পাশাপাশি একই সময়ে গণভোট আয়োজন করা নির্বাচন কমিশনের জন্য একটি চ্যালেঞ্জ বলে মন্তব্য করেন ইইউর প্রধান পর্যবেক্ষক।

‎তিনি বলেন, ‘কমিশন আমাদের জানিয়েছে যে সংসদ নির্বাচন ও গণভোট একসাথে অনুষ্ঠিত হচ্ছে, যা তাদের জন্য একটি চ্যালেঞ্জ। তবে কমিশন বিষয়টি যথাযথভাবে সামাল দিতে পারবে বলে আমরা আশা করছি।’

‎ইইউ প্রতিনিধিদলের প্রধান বলেন, ‘আমরা এখানে সাহায্য করতে এসেছি। আমরা সম্পূর্ণ নিরপেক্ষভাবে নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণ করবো। কারণ বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার।’

‎তিনি বলেন, ‘২০২৪ সালের গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপটে এবারের নির্বাচনটি হবে এক ঐতিহাসিক নির্বাচন।’

‎এ সময় অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদ দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে আশা প্রকাশ করেন তিনি।

মন্তব্য (০)





image

‘৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী’

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ৫ আগস্ট জুল...

image

‎প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

image

দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার:...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যুবসমাজের...

image

সঠিক তথ্য সরবরাহ এবং অপতথ্য প্রতিরোধের আহ্বান তথ্যমন্ত্রীর

নিউজ ডেস্কঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন ...

image

সরকার উদ্যোক্তাদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যারা উদ্য...

  • company_logo