ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ গাজীপুর মহানগরীর কোনাবাড়ির দেওয়ালিয়াবাড়ি এলাকায় ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেল সোয়া ৪টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মহানগরীর দেওয়ালিয়াবাড়ি কাঁঠালতলা এলাকায় অবস্থিত আরিফ মোল্লার ঝুটের গোডাউনে আজ বিকেলে বিকেল সোয়া ৪টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রথমে স্থানীয়রা এই গোডাউনে ধোঁয়া দেখতে পায়৷ মুহূর্তের মধ্যে আগুন আশপাশের বেশ কয়েকটি গোডাউনে ছড়িয়ে পড়ে। পরে লোকজন ফায়ার সার্ভিসে ফোন দেয়৷ পরে খবর পেয়ে কোনাবাড়ি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে আসে৷ এরপর আগুনের তীব্রতা বাড়লে সারাবো ও ডিবিএল ফায়ার স্টেশন থেকে আরও চারটি ইউনিট ঘটনাস্থলে আসে। বর্তমানে তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে৷
কোনাবাড়ি মডার্ন ফায়ার স্টেশনের ওয়্যারহাউজ ইনস্পেক্টর সাইফুল ইসলাম বলেন, ‘আমাদের ছয়টি ইউনিট কাজ করছে৷ আরও দুটি ইউনিট আসছে৷ পাশাপাশি বেশ কয়েকটি গোডাউন রয়েছে। সব গোডাউনে আগুন ছড়িয়ে পড়েছে৷ বিস্তারিত পড়ে জানাতে পারব৷’
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ৫ আগস্ট জুল...
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যুবসমাজের...
নিউজ ডেস্কঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন ...
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যারা উদ্য...

মন্তব্য (০)