• শিক্ষা

‎জকসু নির্বাচন: ১৩ কেন্দ্রের ফলাফলে ভিপি পদপ্রার্থী রাকিব এগিয়ে ‎

  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) এবং হল সংসদ নির্বাচনে ১৩টি কেন্দ্রের ফলাফলে ছাত্রদল সমর্থিত প্যানেল একেএম রাকিব ছাত্রশিবির সমর্থিত প্যানেল রিয়াজুল ইসলামের চেয়ে ৯১ ভোটে এগিয়ে আছেন। একেএম রাকিব এই ১৩ কেন্দ্রে মোট ১৪৫৭ ভোট পেয়েছেন।

‎বুধবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ১২টার দিকে জকসুর ৩৯ কেন্দ্রের মধ্যে ১৩ কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার ড. আনিসুর রহমান, অধ্যাপক ড. শহিদুল ইসলাম ও অধ্যাপক ড. জুলফিকার মাহমুদ।

‎জকসু এখন পর্যন্ত ১৩ কেন্দ্রের ফলাফল প্রকাশ করা হয়েছে-

‎ভিপি পদে-

‎রিয়াজুল ইসলাম (শিবির সমর্থিত প্যানেল) ১৩৬৬

‎একে এম রাকিব (ছাত্রদল সমর্থিত প্যানেল) ১৪৫৭

‎ব্যবধান ৯১

‎ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী এগিয়ে আছেন।

‎জিএস:

‎আব্দুল আলিম (শিবির সমর্থিত প্যানেল) ১৪৪৪

‎খাদিজাতুল কোবরা (ছাত্রদল সমর্থিত প্যানেল) ৭২৪

‎ব্যবধান ৭২০

‎শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী এগিয়ে আছেন।

‎এজিএস:

‎মাসুদ রানা (শিবির সমর্থিত প্যানেল) ১৩৪৬

‎তানজিল (ছাত্রদল সমর্থিত প্যানেল) ১১৫৯

‎ব্যবধান ১৮৭

‎শিবির সমর্থিত প্যানেলের এজিএস প্রার্থী এগিয়ে আছেন।

‎বুধবার (৬ জানুয়ারি) সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ সম্পন্ন হলেও লাইনে থাকা শিক্ষার্থীদের জন্য সাড়ে ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। পরে বিভিন্ন কেন্দ্র থেকে ব্যালট বাক্স কেন্দ্রীয় অডিটোরিয়ামে আনা হয়। সন্ধ্যা ৬টার দিকে ভোট গণনা শুরু হলেও প্রায় সাড়ে ৩ ঘণ্টা পর টেকনিক্যাল কারণে তা বন্ধ হয়ে যায়। পরে আবারও শুরু হয় গণনা। 

মন্তব্য (০)





image

রাবি শিক্ষার্থীকে মারধর: অবরোধে সারা দেশের সঙ্গে রেল যোগা...

নিউজ ডেস্ক : রসিদ ছাড়াই যাত্রীদের কাছ থেকে টাকা আদায়ের প্রতি...

image

পবিপ্রবিতে বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল, উৎসবমুখর ক্যাম্পাস

পবিপ্রবি প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্...

image

নজরুল বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রকল্প ২০২৫-২৬ অর্থবছরের সে...

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কা...

image

২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল, সম্ভাব্য সময় জানালো...

নিউজ ডেস্কঃ চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী...

image

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা পরবর্তী নির্দ...

নিউজ ডেস্কঃ সাম্প্রতিক বন্যা-পরবর্তী পরিস্থিতি এবং পরীক...

  • company_logo