• লিড নিউজ
  • জাতীয়

‎দেশের মালিকানা জনগণের হাতে তুলে দেওয়ার জন্যই গণভোট: উপদেষ্টা রিজওয়ানা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, দেশের মালিকানা জনগণের হাতে তুলে দেয়ার জন্যই গণভোট।

‎তিনি বলেন, আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জাতির ভাগ্য পরিবর্তনে গুরুত্বপূর্ণ। জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য দেশের টেকসই পরিবর্তন চাইলে গণভোটে অংশগ্রহণ করা সকল সচেতন নাগরিকের নৈতিক দায়িত্ব।

‎শনিবার সিলেট সদরের বুরহাননগর গ্রামের অধিবাসীদের অংশগ্রহণে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেট জেলা তথ্য অফিস আয়োজিত ভোটার উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা বৃদ্ধির জন্য উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

‎উপদেষ্টা বলেন, স্বাধীনতার পর থেকে রাষ্ট্র ক্ষমতাসীনদের কথায় পরিচালিত হয়েছে। এবার সুযোগ এসেছে রাষ্ট্রের মালিকানা জনগণের বুঝে নেওয়ার। নিজেদের সাংবিধানিক মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে গণভোটে অংশ নেওয়ার বিকল্প নেই।

‎তিনি আরো বলেন, শুধু রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট নির্মাণ করা উন্নয়ন না। মানুষকে শান্তিতে থাকতে দেওয়া, মত প্রকাশের অধিকার দেওয়াই আসল উন্নয়ন।

‎উপদেষ্টা আরো বলেন, গণভোটে ১১ টি প্রশ্ন রয়েছে। প্রত্যেক প্রশ্নে আপনাদের চাওয়া, আপনাদের মনের কথার প্রতিফলন ঘটেছে। দেশের নিরপেক্ষ ও গুণী লোকদের মাধ্যমে গঠিত সংস্কার প্রস্তাবগুলো আপনাদের অধিকার নিশ্চিতের জন্য। তাই গণভোটে অংশ নেওয়া এবং সত্য ও ন্যায়ের পক্ষে রায় দেওয়া সকলের নৈতিক দায়িত্ব।

‎দেশকে এগিয়ে নিতে পরিবর্তনের এই সুযোগ কাজে লাগানোর আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, এদেশে আর কোন একচ্ছত্র ক্ষমতার দানব তৈরি করতে না চাইলে গণভোটে জনগণের সক্রিয় অংশগ্রহণ জরুরি। বিশেষ অতিথি হিসেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব বলেন, আমরা অতীতে ফিরে যেতে চাই না।

‎আমরা সকলে মিলে দেশ পরিচালনা করতে চাই। দীর্ঘদিন ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার সুযোগ আর দেয়া যাবে না। জনগণের ক্ষমতা বুঝে নেওয়ার এবারই মোক্ষম সময়। তিনি আরো বলেন, আপনারা নিজেরা সচেতন হওয়ার পাশাপাশি নিজের পরিবার ও সমাজকে সচেতন করতে হবে। এ সময় তিনি নিজেদের ভাগ্য পরিবর্তনের জন্য উপস্থিত সকলকে গণভোটে অংশে নেওয়ার আহ্বান জানান।

‎গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিলের সভাপতিত্বে উঠান বৈঠকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. আলতাফ উল আলম, সিলেট বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বিশেষ অতিথির বক্তৃতা করেন। এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর/সংস্থার কর্মকর্তা, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ৩২ হাজার ৩৩২ মেগাওয়াট

নিউজ ডেস্ক : দেশে বিদ্যুৎ উৎপাদনের মোট সক্ষমতা বর্তমানে ৩২ হাজার ৩৩২ মেগ...

image

স্বরাষ্ট্রমন্ত্রী মিথ্যাকে সত্য, সত্যকে মিথ্যা হিসেবে উপস...

নিউজ ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বৃহস্পতিবার (২ এপ্রিল...

image

গণভোটসহ অন্তর্বর্তী সরকারের জারি করা ১১ অধ্যাদেশ বাতিলের ...

নিউজ ডেস্ক : অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে গণভোটসহ...

image

দেশে আড়াই লাখ টন জ্বালানি তেল মজুত রয়েছে: জ্বালানি বিভাগ

নিউজ ডেস্ক : দেশে বর্তমানে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে, ফলে জ্বালানি সরবরাহ পর...

image

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী পদে নিয়োগ পেলেন সাইয়েদ বিন আব...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের যুব কর্মসংস্থান বিষ...

  • company_logo