ছবিঃ সংগৃহীত
বিনোদন ডেস্ক : ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা আশিস বিদ্যার্থী। দক্ষিণী সিনেমা, বলিউড, টলিউডসহ কাজ করেছেন বিভিন্ন ইন্ডাস্ট্রিতে। তবে নতুন বছরের শুরুতেই ধাক্কা খেতে হলো এই অভিনেতাকে। সম্প্রতি (২ জানুয়ারি) সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন আশিস ও তার স্ত্রী রূপালি বড়ুয়া।
খবরটি ছড়িয়ে পড়তেই অভিনেতার অনুরাগীদের মাঝে বেশ উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। পরবর্তী সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় নিজেদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে নিজেই স্পষ্ট করেন আশিস।
শনিবার (৩ জানুয়ারি) সকালে প্রকাশিত ওই ভিডিওতে ঘটনার বিবরণ দিয়ে অভিনেতা বলেন, শুক্রবার নৈশভোজ সেরে ফেরার সময় রাস্তা পার হতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে। উল্টো দিক থেকে দ্রুতগতিতে আসা একটি মোটরবাইক আচমকাই তাদের ধাক্কা দেয়। এতে তিনি ও তার স্ত্রী সহ বাইকচালকও আহত হন।
ভিডিওতে আশিস বিদ্যার্থী বলেন, ‘আমি আর রূপালী এখন ভালো আছি। আপনারা দুশ্চিন্তায় রয়েছেন জেনে মনে হলো আপডেট দেওয়া দরকার। আমি একেবারে ঠিক আছি। রূপালী চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছে। দুর্ঘটনায় আহত বাইকচালকেরও খোঁজ নিয়েছি। তিনি আগের থেকে ভালো আছেন, তার জ্ঞান ফিরেছে।’
জানা যায়, দুর্ঘটনার পর আহত মোটরবাইক চালককে দ্রুত গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলমান আছে।
বিনোদন ডেস্ক : বিশ্বজুড়ে বক্স অফিসে ২৫০ কোটি রুপি আয়ের মাইল...
বিনোদন ডেস্ক : বাংলা নাটকের নিয়মিত মুখ জান্নাতুল সুমাইয়া হিম...
বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি। অভিনয় হোক...
বিনোদন ডেস্ক : বলিউড ও হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রির জনপ্রিয় ...
বিনোদন ডেস্ক : ছোট ও বড়পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী মেহজাবীন ...

মন্তব্য (০)