• আন্তর্জাতিক

‎ভারতে দূষিত পানি পান করে প্রাণ গেছে ৯ জনের

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ভারতের মধ্যপ্রদেশে দূষিত পানি পান করে প্রাণ গেছে অন্তত ৯ জনের। গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২শ'র বেশি মানুষ। শনিবার (৩ জানুয়ারি) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

‎রাজ্যটির ইন্দোর শহরে হয়েছে এই ঘটনা। স্থানীয় কর্মকর্তাদের মতে, দূষিত পানি পান করায় শহরটিতে মারাত্মকভাবে ছড়িয়েছে ডায়রিয়ার প্রাদুর্ভাব।

‎শহরটির ভাগীরপুর এলাকায় একটি পাইপলাইনে লিকেজের কারণে দূষিত হয়ে গেছে পুরো অঞ্চলের পানযোগ্য পানি। পরীক্ষার পর সেই পানিতে ক্ষতিকর ব্যাকটেরিয়ার উপস্থিতি নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

‎পরিস্থিতি শামাল দিতে বাড়ি-বাড়ি হিয়ে স্বাস্থ্য পরীক্ষা ও পানি বিশুদ্ধকরণ ক্লোরিন ট্যাবলেট বিতরণ করছে অঞ্চলটির চিকিৎসকরা। গেলো ৮ বছর ধরে 'ক্লিনেস্ট সিটি অব ইন্ডিয়া'র তকমা পেয়ে পরিচ্ছন্নতা র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে রয়েছে মধ্যপ্রদেশের ইন্দোর শহর।

মন্তব্য (০)





image

‎নেপাল-চীন সীমান্তে পাহাড়ি ঢল ও ভূমিধসে মৃত্যু বেড়ে ১,২৪৩ ‎

নিউজ ডেস্কঃ নেপাল ও চীন সীমান্তবর্তী পাহাড়ি অঞ্চলে স্মর...

image

যুক্তরাষ্ট্রের হামলার পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যের ৪ দেশে ই...

নিউজ ডেস্কঃ ইরানে মার্কিন বাহিনীর নতুন করে বিমান হামলার জবাব...

image

নেপাল-তিব্বতে পাহাড়ি ঢলে প্রাণহানি বেড়ে ১১২৭ জনে, চলছে উদ...

নিউজ ডেস্কঃ ভয়াবহ পাহাড়ি ঢল ও ভূমিধসে নেপালে প্রাণহানি বেড়ে ...

image

‎অপরাধের অনুশোচনা না করা পর্যন্ত যুক্তরাষ্ট্রের ওপর হামলা...

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ ইরানে সামরিক ও বেসামরিক লক্ষ্...

image

‎নেপালে বন্যা ও ধস: সুড়ঙ্গে আটকা শত শত শ্রমিক, থার্মাল ড্...

আন্তর্জাতিক ডেস্ক: শত শত শ্রমিকের সমাধিতে পরিণত হতে যাচ্ছে ন...

  • company_logo