• লিড নিউজ
  • জাতীয়

নদীর সম্ভাবনা কাজে লাগিয়ে সমান উন্নয়ন নিশ্চিত করা সরকারের লক্ষ্য: নৌপরিবহন উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন বলেছেন, নদীর সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশের প্রতিটি অঞ্চলে সমান উন্নয়ন নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।

‎তিনি বলেন, ‘বর্তমান সরকার প্রান্তিক ও দুর্গম দ্বীপাঞ্চলের জনগণকে উন্নয়নের মূলধারার সঙ্গে সম্পৃক্ত করতে নৌযোগাযোগ অবকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে।

‎নদীপথ ব্যবহারে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে আরও সচেতন হতে হবে।’ ঝালকাঠির ঐতিহ্যবাহী নলছিটি লঞ্চঘাট শহিদ শরিফ ওসমান হাদির নামে নামকরণ ও নামফলক উন্মোচনকালে তিনি এ কথা বলেন।

‎নামফলক উন্মোচনকালে নৌপরিবহন উপদেষ্টা শহিদ শরিফ ওসমান হাদির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা, প্রতিবাদী তারুণ্যের প্রতীক এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান হাদি ছিলেন দেশ ও জনগণের জন্য আত্মত্যাগকারী এক সাহসী সন্তান। তাঁর নামে নলছিটির ঐতিহ্যবাহী লঞ্চঘাটের নামকরণ ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেম, সাহস ও দায়িত্ববোধে উদ্বুদ্ধ করবে।

‎নলছিটির কৃতী সন্তান শহিদ ওসমান হাদির নামে লঞ্চঘাটটির নামকরণ করায় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সরকারের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এটি নলছিটির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ সংযোজন, যা তরুণ প্রজন্মকে ন্যায়বোধ, প্রতিবাদ ও নাগরিক অধিকার প্রতিষ্ঠায় অনুপ্রাণিত করবে।

‎বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ইতোমধ্যে শহিদ ওসমান হাদি লঞ্চঘাটের সংস্কার ও আধুনিকায়ন কাজ সম্পন্ন করেছে।

‎অনুষ্ঠানে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা, শহিদ শরিফ ওসমান হাদির স্বজনরা, নৌপরিবহন মন্ত্রণালয় ও বিআইডব্লিউটিএর সংশ্লিষ্ট কর্মকর্তারা, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

‎উল্লেখ্য, নৌপরিবহন উপদেষ্টার উদ্যোগে এর আগে ভোলার মনপুরা উপজেলা প্রশাসনের কাছে ‘শহিদ ওসমান হাদি ওয়াটার অ্যাম্বুলেন্স’ হস্তান্তর করা হয়। এছাড়া তিনি শুক্রবার বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুর্গাপাশা ইউনিয়নে নবনির্মিত একটি লঞ্চঘাট উদ্বোধন করেন। তিনি আশা প্রকাশ করেন, দুর্গাপাশা লঞ্চঘাট চালু হওয়ায় স্থানীয় মানুষের যাতায়াত আরও সহজ, নিরাপদ ও সাশ্রয়ী হবে এবং কৃষি ও ব্যবসা-বাণিজ্যের প্রসারে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্তব্য (০)





image

ঈদুল আজহার চেতনায় ঐক্যবদ্ধ হয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বা...

নিউজ ডেস্ক : পবিত্র ঈদুল আজহার মহান আদর্শ ও মূল্যবোধ ধারণ কর...

image

তদন্তের প্রেক্ষিতে আদ্-দ্বীনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা: স্...

নিউজ ডেস্ক : স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছে...

image

ঈদে সেনাসদস্যদের সঙ্গে প্রীতিভোজে প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ ঢাকা সেনানিবাসে গিয়ে সেনাসদস্যদের সঙ্গে পবিত্র ঈদুল আজহার আনন্দ ভ...

image

‎গণতন্ত্র ফিরেছে, এবার অর্থনৈতিক মুক্তির প্রত্যাশা: স্পিকার

নিউজ ডেস্কঃ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানি...

image

‎প্রথম একশ’ দিনে দুইশ’ উদ্যোগ: প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকারের প্রথম এ...

  • company_logo