• তথ্য ও প্রযুক্তি

হোয়াটসঅ্যাপ সুরক্ষিত রাখবেন যেসব উপায়ে

  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সংগৃহীত

তথ্য প্রযুক্তি ডেস্ক : বিনামূল্যে টেক্সট, ভয়েস ও ভিডিও কলের সুবিধার পাশাপাশি ছবি, ডকুমেন্ট ও লোকেশন শেয়ার করার অন্যতম যোগাযোগ মাধ্যম হিসেবে বর্তমানে অধিক জনপ্রিয় হোয়াটসঅ্যাপ। প্রতিনিয়ত সারাবিশ্বে কোটি কোটি মানুষ ব্যক্তিগত প্রয়োজনের পাশাপাশি অফিসের ফাইল পাঠানো এবং অনলাইন লেনদেন করে থাকেন এতে।

তবে একটি ভুল ক্লিক অথবা সামান্য অসতর্কতায় আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চলে যেতে পারে হ্যাকার বা স্ক্যামারদের নিয়ন্ত্রণে। এতে ব্যক্তিগত তথ্য ফাঁসসহ আর্থিক ক্ষতির ঘটনার মতো অপ্রীতিকর ঘটনাও ঘটতে পারে।

ব্যক্তিগত তথ্য ও অর্থ সুরক্ষিত রাখতে হোয়াটসঅ্যাপের বিশেষ কিছু নিরাপত্তা ফিচার ব্যবহার করা এখন সময়ের দাবি। চলুন জেনে নিই, হোয়াটসঅ্যাপ সুরক্ষিত রাখা যায় যে ৭ উপায়ে।

১. হোয়াটসঅ্যাপের রেজিস্ট্রেশন কোড কিংবা টু-স্টেপ ভেরিফিকেশন পিন কোনো অবস্থাতেই অন্য কাউকে জানানো যাবে না। হোয়াটসঅ্যাপ বা কোনো প্রতিষ্ঠান কখনোই ফোন বা মেসেজে এসব তথ্য চায় না।

২. হোয়াটসঅ্যাপের অন্যতম গুরুত্বপূর্ণ নিরাপত্তা ফিচার টু-স্টেপ ভেরিফিকেশন চালু রাখবেন। এই ফিচার চালু থাকলে কেউ আপনার নম্বর ব্যবহার করেও অতিরিক্ত পিন ছাড়া অ্যাকাউন্টে ঢুকতে পারবে না।

৩.অপরিচিত নম্বর থেকে আসা কল বা মেসেজে যদি জরুরি ভাষায় পিন চাওয়া হয়, তাহলে সেটিকে স্ক্যাম হিসেবে ধরে নেওয়াই নিরাপদ।

৪. ফোনে অ্যাপ লক এবং হোয়াটসঅ্যাপের চ্যাট লক ফিচার চালু রাখলে ফোন অন্যের হাতে গেলেও ব্যক্তিগত কথোপকথন নিরাপদ থাকবে।

৫. হোয়াটসঅ্যাপ ওয়েব বা অন্য কোনো ডিভাইস আপনার অ্যাকাউন্টে যুক্ত আছে কিনা তা নিয়মিত চেক করুন। সন্দেহজনক কিছু দেখলে সঙ্গে সঙ্গে লগআউট করুন।

৬. সন্দেহজনক লিঙ্কে ক্লিক করবেন না। অপরিচিত নম্বর থেকে আসা লিঙ্কে ক্লিক করলে ম্যালওয়্যার ফোনে ঢুকে যেতে পারে, যা আপনার ব্যক্তিগত তথ্য চুরি করতে সক্ষম।

৭. সতর্কতামূলক নোটিফিকেশন উপেক্ষা করবেন না।

ডিজিটাল যুগে নিরাপত্তা এখন বিলাসিতা নয়, বরং প্রয়োজন। একটু সচেতনতা আপনাকে রক্ষা করতে পারে বড় বিপদ থেকে।

মন্তব্য (০)





image

চ্যাটজিপিটির চেয়ে মিউজের ডাউনলোড বেশি

১

তথ্য প্রযুক্তি ডেস্ক : মেটার নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অ্যাপ মিউজ ম...

image

গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে গুগলকে ৪৬৩ মিলিয়ন ডলার জরিমানা

২

তথ্য প্রযুক্তি ডেস্ক : ব্যবহারকারীদের অবস্থানসংক্রান্ত (লোকেশন) তথ্য প্র...

image

শুধু প্রশ্নের উত্তর নয়, কাজও করবে নতুন সিরি

৩

তথ্যপ্রযুক্তি ডেস্ক: আইফোনের কণ্ঠনির্ভর সহকারী সিরিকে নতুন ক...

image

চ্যাটজিপিটিতে গুরুত্বপূর্ণ কথোপকথন মুছবেন নাকি আর্কাইভ কর...

৪

তথ্য প্রযুক্তি ডেস্ক : বর্তমান সময়ের ব্যস্ত...

image

‎১২ দিনে ২৮ লাখ ডাউনলোড হয়েছে মেটার মিউজ

৫

তথ্যপ্রযুক্তি ডেস্ক: মেটার নতুন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অ...

  • company_logo