• শিক্ষা

ভর্তি পরীক্ষার্থীদের যাতায়াত সহজ করতে বাকৃবি প্রশাসনের বিশেষ পরিবহন ব্যবস্থা

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

বাকৃবি প্রতিনিধি : কৃষি গুচ্ছ পদ্ধতিতে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ২০২৫-২৬ সামনে রেখে পরীক্ষার্থীদের যাতায়াত সহজ করতে বিশেষ বাস সার্ভিস চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) কর্তৃপক্ষ।

শুক্রবার (০২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (৩ জানুয়ারি) অনুষ্ঠিতব্য ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ক্যাম্পাসে পৌঁছাতে সহায়তার লক্ষ্যে এই বিশেষ বাস সার্ভিস চালু থাকবে। 

বিজ্ঞপ্তি অনুযায়ী, পরীক্ষার দিন সকাল ১১টা, দুপুর ১২টা এবং দুপুর ১টায় তিন দফায় বিশেষ বাস চলাচল করবে। ময়মনসিংহ শহরের দিঘারকান্দা বাইপাস মোড় ও কেওয়াটখালী বাইপাস এলাকা থেকে বাসগুলো বাকৃবি ক্যাম্পাসের উদ্দেশ্যে ছেড়ে আসবে। এ সময় স-১১-০০৫০ ও স-১১-০০৫১ নম্বরের বাস নির্ধারিত রুটে চলবে।

পরীক্ষা শেষে পরীক্ষার্থীদের শহরে ফিরিয়ে নিতে বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের হেলিপ্যাড এলাকা থেকে বিশেষ বাস ছাড়বে। ফেরার পথে স-১১-০০৫০, স-১১-০০৫১ ও স-১১-০০৫৩ নম্বরের বাস দিঘারকান্দা বাইপাস মোড় এবং কেওয়াটখালী বাইপাসের উদ্দেশ্যে যাত্রা করবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ভর্তি পরীক্ষার্থীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতেই এই বিশেষ বাস সার্ভিসের আয়োজন করা হয়েছে।

মন্তব্য (০)





image

রাবি শিক্ষার্থীকে মারধর: অবরোধে সারা দেশের সঙ্গে রেল যোগা...

নিউজ ডেস্ক : রসিদ ছাড়াই যাত্রীদের কাছ থেকে টাকা আদায়ের প্রতি...

image

পবিপ্রবিতে বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল, উৎসবমুখর ক্যাম্পাস

পবিপ্রবি প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্...

image

নজরুল বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রকল্প ২০২৫-২৬ অর্থবছরের সে...

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কা...

image

২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল, সম্ভাব্য সময় জানালো...

নিউজ ডেস্কঃ চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী...

image

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা পরবর্তী নির্দ...

নিউজ ডেস্কঃ সাম্প্রতিক বন্যা-পরবর্তী পরিস্থিতি এবং পরীক...

  • company_logo