• তথ্য ও প্রযুক্তি

পুরোনো জিমেইল পরিবর্তনের সুযোগ দিবে গুগল

  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সংগৃহীত

তথ্য প্রযুক্তি ডেস্ক : অনেকেই কৈশোরে তৈরি করা জিমেইল ঠিকানা আজও ব্যবহার করছেন, যদিও তাদের নাম বা রুচি পরিবর্তিত হয়েছে। এই সমস্যা কমানোর জন্য গুগল ধীরে ধীরে কিছু ব্যবহারকারীকে জিমেইল ঠিকানা পরিবর্তনের সুযোগ দিচ্ছে।

গুগলের নতুন সুবিধা মূলত সম্পূর্ণ ঠিকানা বদলের চেয়ে আলাদা। ব্যবহারকারী নতুন একটি জিমেইল ঠিকানা যুক্ত করতে পারবেন, যা প্রধান ঠিকানা হিসেবে কাজ করবে। পুরোনো ঠিকানাটি অ্যালিয়াস হিসেবে থাকবে, অর্থাৎ এতে পাঠানো মেইলও ইনবক্সে দেখা যাবে। লগইনের জন্য আগের ঠিকানাও ব্যবহার করা যাবে এবং সব ইমেইল, ছবি ও ফাইল অক্ষত থাকবে।

তবে কিছু সীমাবদ্ধতা আছে। এক বছরে একবারের বেশি ঠিকানা পরিবর্তন করা যাবে না এবং এক অ্যাকাউন্টে সর্বাধিক তিনটি নতুন ঠিকানা তৈরি করা যাবে। চাইলে পুরোনো ঠিকানায় ফিরে যাওয়াও সম্ভব। তবে কিছু ক্ষেত্রে ক্রোমওএসে সেটিংসে সমস্যা হতে পারে, তাই পরিবর্তনের আগে ব্যাকআপ নেওয়া পরামর্শ দেওয়া হয়েছে।

এই সুবিধা বিশেষভাবে তাদের জন্য উপকারী, যারা ছোট বয়সে কার্টুন বা গেমের নামে জিমেইল খুলেছিলেন। পেশাগত জীবনে সেই ঠিকানাগুলো বিব্রতকর হতে পারে।

ফিচারটি এখনো সব ব্যবহারকারীর জন্য চালু হয়নি এবং ধাপে ধাপে সম্প্রসারণ করা হবে। গুগল এ বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করেনি। তবে দীর্ঘদিনের ব্যবহারকারীরা এই পরিবর্তনকে স্বাগত জানিয়েছেন।

মন্তব্য (০)





image

‎মোবাইলে স্ক্রিনশট নেওয়া সীমিত করছে সিগন্যাল

১

তথ্যপ্রযুক্তি ডেস্ক: ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যের সুরক্ষা ন...

image

ফেলে দেওয়া ফোনে লুকিয়ে আছে ২৪ ক্যারেটের স্বর্ণ, এবার বের ...

২

নিউজ ডেস্কঃ পুরোনো মোবাইল ফোন, কম্পিউটার ও সার্কিট বোর্...

image

হোয়াটসঅ্যাপে যে ফাঁদে পড়লে খালি হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট

৩

তথ্যপ্রযুক্তি‎ ডেস্কঃ প্রযুক্তির ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্...

image

এবার মোবাইল নেটওয়ার্ক ছাড়াই চলবে মেসেঞ্জার, যেভাবে চালু ক...

৪

তথ্যপ্রযুক্তি ডেস্ক: মোবাইল নেটওয়ার্কের প্রচলিত সংযোগ না থাক...

image

উবারের দেড় লাখ চালকের ব্যক্তিগত তথ্য হ্যাকারদের হাতে

৫

তথ্য প্রযুক্তি ডেস্ক : সাইবার হামলার শিকার ...

  • company_logo