ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক : সবকিছু ঠিক থাকলে আগামী ৭ ফেব্রুয়ারি মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের আসরের আয়োজক দেশ ভারত ও শ্রীলংকা।
আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে লাসিথ মালিঙ্গাকে জাতীয় দলের পেস বোলিং কনসালটেন্ট হিসেবে নিয়োগ দিয়েছে লংকান ক্রিকেট বোর্ড (এসএলসি)।
তবে খুবই স্বল্প সময়ের জন্য তার সঙ্গে চুক্তি করেছে বোর্ড। মূলত আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে বোলারদের উন্নতির জন্য মালিঙ্গাকে দলের সঙ্গে যুক্ত করা হয়েছে।
মাত্র এক মাসের জন্য মালিঙ্গার সঙ্গে চুক্তি করেছে এসএলসি। আগামী ১৫ ডিসেম্বর থেকে তার চুক্তি কার্যকর হবে। ২৫ জানুয়ারী পর্যন্ত শ্রীলংকার জাতীয় দলের পরিকল্পনায় থাকা বোলারদের নিয়ে কাজ করবেন সাবেক এই তারকা পেসার।
কোচ হিসেবে জাতীয় দলের সঙ্গে কাজ করার খুব একটা অভিজ্ঞতা নেই মালিঙ্গার। তবে লম্বা সময় তিনি আন্তর্জাতিক ক্রিকেটে বল হাতে দাপট দেখিয়েছেন। তার সেই অভিজ্ঞতাই এবার দেশের ক্রিকেটে কাজে লাগাতে চায় বোর্ড। বিশেষ করে টি-টোয়েন্টিতে ডেথ ওভারে বোলিংয়ের জন্য বোলারদের বিশেষ অনুশীলন করাবেন মালিঙ্গা।
স্পোর্টস ডেস্ক : বিষয়টা অনেকটাই অবধারিত ছিল। বিশ্বকাপের আগে ...
নিউজ ডেস্ক : ২০২২ সালে কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপে নিজেদের ৩৬ ...
স্পোর্টস ডেস্ক : ঈদুল আজহার ঠিক আগের দিন সুখবর পেলেন বাংলাদে...
স্পোর্টস ডেস্ক : ইনজুরির কারণে দীর্ঘ প্রায় আড়াই বছর জাতীয় দল...
স্পোর্টস ডেস্ক : সাম্প্রতিক সময়ে প্রত্যাশিত পারফরম্যান্স করত...

মন্তব্য (০)