• অর্থনীতি

এক বছরে রিজার্ভ বাড়ল ৮ হাজার কোটি ডলার

  • অর্থনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : দেশের বৈদেশিক মুদ্রার নিট রিজার্ভ ২৮ বিলিয়ন (১০০ কোটিতে এক বিলিয়ন) ডলার বা ২ হাজার ৮০০ কোটি ডলার ছাড়াল। এক বছরের হিসাবে দেশের নিট রিজার্ভ বাড়ল প্রায় ৮ বিলিয়ন বা ৮ হাজার কোটি ডলার। গত বছরের এই সময়ে রিজার্ভ ছিল ২ হাজার কোটি ডলার বা ২০ বিলিয়ন ডলারের বেশি। এর আগে কখনো এতো বেশি মাত্রায় রিজার্ভ বাড়েনি। রোববার প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে।

আলোচ্য সময়ে আওয়ামী লীগ সরকারের বকেয়া বৈদেশিক ঋণ পরিশোধ, চলতি ব্যয় মেটানো ও বর্তমান সরকারের নেওয়া স্বল্প মেয়াদী ঋণ পরিশোধের পর দেশের রিজার্ভ বেড়েছে। রিজার্ভ বাড়ার অন্যতম কারণ হচ্ছে, দেশ থেকে টাকা পাচার বহুলাংশে রোধ, আমদানি ব্যয় নিয়ন্ত্রণ করার কারণে ডলারের খরচ কমেছে। অন্যদিকে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স প্রবাহ বাড়া ও রপ্তানি আয় বৃদ্ধির কারণে দেশের বৈদেশিক মুদ্রা আয় বেড়েছে। ফলে বৈদেশিক মুদ্রা খরচের চেয়ে আয় বেড়েছে বেশি। এতে করে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভও বেশি মাত্রায় বৃদ্ধি পেয়েছে। তবে রিজার্ভ বাড়লেও বছরর শেষ প্রান্তিকে এসে সরকারের বৈদেশিক মুদ্রার চলতি হিসাবে আবার ঘাটতি দেখা দিয়েছে। চলতি অর্থবছরের জুলাই অক্টোবরে এসে এ ঘাটতির পরিমাণ দাড়িয়েছে ৭৪ কোটি ৮৯ লাখ ডলার। এর আগে আগস্ট পর্যন্ত এ হিসাবে উদ্বৃত্ত ছিল। সেপ্টেম্বর থেকে ঘাটতি দেখা দেয়। এর কারণে চলতি অর্থবছরের আগস্ট সেপ্টেম্বরে রপ্তানি আয় কিছুটা কমে যায়। অন্যদিকে আমদানি ব্যয় বেড়ে যায়।    

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন থেকে দেখা যায়, গত বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহে দেশের বৈদেশিক মুদ্রার নিট রিজার্ভ ছিল ২ হাজার ১৮ কোটি ডলার। গত ২৮ ডিসেম্বর দিনের শুরুতে রিজার্ভ ছিল ২ হাজার ৮১১ কোটি ডলার। আলোচ্য সময়ে রিজার্ভ বেড়েছে ৭৯৩ কোটি ডলার। একই সময়ে গ্রস রিজার্ভও ২ হাজার ৪৯৭ কোটি ডলার থেকে বেড়ে ৩ হাজার ২৮০ কোটি ডলারে দাড়িয়েছে।

এক মাসের হিসাবেও রিজার্ভ বেড়েছে প্রায় ২ হাজার কোটি ডলারের মতো। গত নভেম্বরের শেষ দিনে নিট রিজার্ভ ছিল ২ হাজার ৬৩৭ কোটি ডলার।

এদিকে দেশের রিজার্ভ বাড়ায় ডলারের বিপরীতে টাকার মান স্থিতিশীল রয়েছে। তবে চলতি বছরের এপ্রিল থেকে টাকার মান কিছুটা বেড়েছিল। পরে ডলারের দাম ধরে রাখতে কেন্দ্রীয় ব্যাংক বাজার থেকে ডলার কিনেছে।

 

মন্তব্য (০)





image

পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে সুবিধা কী, কিনবেন যেভাবে

নিউজ ডেস্ক : সঞ্চয়পত্র হচ্ছে বাংলাদেশ সরকারের পরিচালিত একটি ...

image

জুলাইয়ে দেশে এলো ২৮৬ কোটি ডলার রেমিট্যান্স

নিউজ ডেস্কঃ সদ্যবিদায়ী জুলাইয়ে দেশে এসেছে ২৮৫ কোটি ৮৬ লাখ মা...

image

এলপি গ্যাসের দাম আরও বাড়ল

নিউজ ডেস্ক : ভোক্তা পর্যায়ে আগস্ট মাসের জন্য তরলীকৃত পেট্রোল...

image

বাণিজ্য সম্প্রসারণ ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশ-ম...

নিউজ ডেস্কঃ বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে ...

image

বিলিয়ন ডলারের চীনা বিনিয়োগ: চট্টগ্রামে লাখো কর্মসংস্থানে...

নিউজ ডেস্কঃ উত্তরে চট্টগ্রাম বন্দর, সামনে কর্ণফুলী টানেল ও শ...

  • company_logo