• আন্তর্জাতিক

মাউন্ট কিলিমাঞ্জারোতে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত সবাই

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : তানজানিয়ার মাউন্ট কিলিমাঞ্জারোতে ‘মেডিকেল ইভাকুয়েশন মিশনে’ থাকা একটি উদ্ধার হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হয়েছেন। ওই ঘটনায় বিদেশি পর্যটক এবং একজন স্থানীয় ডাক্তার, ট্যুর গাইড ও হেলিকপ্টার চালক মারা গেছেন। 

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরা’র

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বুধবার পাহাড়ের বারাফু ক্যাম্পের কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। হেলিকপ্টারটি একটি মেডিকেল উদ্ধার অভিযানে ছিল।

নিহতদের মধ্যে একজন গাইড, একজন ডাক্তার, পাইলট এবং দুইজন বিদেশি পর্যটক ছিলেন। তবে পর্যটকদের দেশ কিংবা নাম-পরিচয় উল্লেখ করা হয়নি।

কিলিমাঞ্জারো অঞ্চলের পুলিশ কমিশনার সাইমন মাইগওয়া জানান, হেলিকপ্টারটি পর্যটন সংস্থা ববি ক্যাম্পিংয়ের ডাকে পাহাড়ে আরোহনকারী কিছু অসুস্থ পর্বতারোহীকে উদ্ধার করতে যাচ্ছিল। উড্ডয়নের সময় এটি পাহাড়ের উচ্চাঞ্চলে কিবো হাট ও বারাফু ক্যাম্পের মধ্যবর্তী এলাকায় বিধ্বস্ত হয়। এ পথটি আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গ কিলিমাঞ্জারোর (উচ্চতা প্রায় ৫ হাজার ৮৯৫ মিটার) চূড়ায় ওঠার শেষ দিকের একটি গুরুত্বপূর্ণ রুট।

দুর্ঘটনার পরপরই জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং হেলিকপ্টারটি কী কারণে বিধ্বস্ত হয়েছে, তা জানতে তদন্ত শুরু হয়েছে।

 

মন্তব্য (০)





image

বেলুচিস্তানে অতর্কিত হামলায় ৪৫ পাকিস্তানি সেনা নিহত

নিউজ ডেস্ক : পাকিস্তানের অশান্ত বেলুচিস্তান প্রদেশে একটি নির...

image

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে কবে দায়িত্ব নিচ্ছেন বার...

নিউজ ডেস্ক : যুক্তরাজ্যের লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির...

image

‘যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থেই মার্কিন সমালোচকদের মুখ ব...

নিউজ ডেস্ক : ওয়াশিংটনের অভ্যন্তরীণ রাজনীতি এবং পররাষ্ট্রনীতি...

image

আলজেরিয়ায় এতিমখানায় আগুন লেগে ১১ জনের মৃত্যু

নিউজ ডেস্ক : আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের পূর্বাঞ্চলীয় মোহাম্মাদিয়া...

image

ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সের্হি কোরেতস্কি

নিউজ ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ঘোষিত এক বড় ধরনের...

  • company_logo