ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : লোহিত সাগর থেকে দুই বাংলাদেশিকে উদ্ধার করেছে সৌদি আরবের বর্ডার গার্ড। এক প্রতিবেদনে বার্তা সংস্থা সৌদি গ্যাজেট মঙ্গলবার (২৩ ডিসেম্বর) জানিয়েছে, মক্কা অঞ্চলের আল-লিথ প্রশাসনিক এলাকার সীমান্তরক্ষীরা এই বাংলাদেশিদের উদ্ধার করে।
বার্তাসংস্থাটি জানিয়েছে, লোহিত সাগরে বাংলাদেশিদের নৌকাটি ভেঙে যায়। এরপর তাদের উদ্ধার করতে যায় বর্ডার গার্ডের সেনারা। উদ্ধার করে তাদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হয়েছে।
সৌদির বর্ডার গার্ডের পরিচালক সবাইকে সমুদ্রের নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন। সমুদ্রে যাওয়ার আগে জাহাজ বা নৌকা সমুদ্রে চলাচলের উপযোগী কি না সেটি নিশ্চিত করতে বলেছেন তিনি। এছাড়া জরুরি প্রয়োজনে জরুরি নাম্বারে ফোন করার আহ্বানও জানিয়েছেন তিনি।
নিউজ ডেস্ক : ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়া নি...
নিউজ ডেস্ক : দীর্ঘ বিরতির পর আবারও চালু হতে যাচ্ছে যুক্তরাষ্...
আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালিতে জাহাজে হামলা বন্ধ ন...
নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ক্ষতিগ্রস্ত ইরান...
নিউজ ডেস্ক : সৌদি আরবের স্বাস্থ্য খাতে বড় পরিসরে কর্মসংস্থান...

মন্তব্য (০)