ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : ইরানের সামরিক বাহিনী যে কোনো শত্রুতামূলক তৎপরতার বিরুদ্ধে দৃঢ় ও সিদ্ধান্তমূলক জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত আছে বলে মন্তব্য করেছেন দেশটির সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি।
পশ্চিম ইরানের সীমান্তবর্তী এলাকায় সেনা ইউনিট পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। পরিদর্শনের সময় হাতামি সেনাদের প্রস্তুতি, অপারেশনাল সক্ষমতা ও যুদ্ধসজ্জা পর্যালোচনা করেন।
মেজর জেনারেল আমির জানান, সীমান্তে মোতায়েন করা বাহিনীর মনোবল খুবই উচ্চ। ইসরাইলি শাসনের চাপিয়ে দেওয়া ১২ দিনের যুদ্ধের অভিজ্ঞতার আলোকে অস্ত্র, সরঞ্জাম ও লজিস্টিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে উন্নত করা হয়েছে।
সেনাপ্রধান বলেন, ইরানের সশস্ত্র বাহিনী সমমুখী ও অসমমুখী উভয় ধরনের যুদ্ধের জন্য প্রস্তুতি জোরদার করছে। শত্রুপক্ষের প্রতিটি নড়াচড়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। কোনো ধরনের অপচেষ্টার জবাব কঠোরভাবে দেব।’
নিউজ ডেস্ক : পাকিস্তানের অশান্ত বেলুচিস্তান প্রদেশে একটি নির...
নিউজ ডেস্ক : যুক্তরাজ্যের লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির...
নিউজ ডেস্ক : ওয়াশিংটনের অভ্যন্তরীণ রাজনীতি এবং পররাষ্ট্রনীতি...
নিউজ ডেস্ক : আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের পূর্বাঞ্চলীয় মোহাম্মাদিয়া...
নিউজ ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ঘোষিত এক বড় ধরনের...

মন্তব্য (০)