• লিড নিউজ
  • জাতীয়

ত্রয়োদশ নির্বাচনে অংশ নিতে পারবে না ফ্যাসিস্ট আ.লীগ: প্রেস সচিব

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : জুলাই গণহত্যার দায়ে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা ফ্যাসিস্ট আওয়ামী লীগ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বুধবার বিকালে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকের পর বৈঠকের সিদ্ধান্ত জানাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শফিকুল আলম এ কথা বলেন। 

এ সময় এক সাংবাদিক প্রধান উপদেষ্টাকে পাঁচ মার্কিন আইনপ্রণেতার চিঠি দেওয়া প্রসঙ্গ তুলে প্রশ্ন করেন। জবাবে প্রেস সচিব জানান, তিনি চিঠিটি দেখেননি। এ বিষয়ে তিনি জানেন না। কিন্তু আওয়ামী লীগের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট। যেহেতু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এবং নির্বাচন কমিশন আওয়ামী লীগকে দল হিসেবে বাদ দিয়েছে, সেহেতু আওয়ামী লীগ এই নির্বাচনে অংশ নিতে পারবে না।

জুলাই গণহত্যার দায়ে চলতি বছরের মে মাসে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তী সরকার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল রাখার কথা বলা হয়। তখন এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশ অনুযায়ী এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে বলা হয়।

মন্তব্য (০)





image

জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

নিউজ ডেস্কঃ পুলিশ মহা পরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির আ...

image

‎নারী ও কন্যাশিশুদের সুরক্ষায় জাতিসংঘের জোরালো সমর্থন চেয়...

নিউজ ডেস্কঃ বৈশ্বিক সংঘাত, অর্থনৈতিক অস্থিতিশীলতা, জ্বা...

image

পরীক্ষার্থীদের বিক্ষোভে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে ...

নিউজ ডেস্কঃ দেশের বিভিন্ন স্থানে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্...

image

‎দেশের যেখানে সেনা অবস্থান, সেখানে হবে বৃক্ষরোপণ: সেনাপ্রধান

নিউজ ডেস্কঃ ক্যান্টনমেন্টসহ দেশের যেসব স্থানে সেনা অবস্...

image

নতুন ভোটার হওয়ার সময় সীমা জানাল ইসি

নিউজ ডেস্কঃ স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নতুন ভোটার ত...

  • company_logo