• লিড নিউজ
  • জাতীয়

‎প্রধান বিচারপতি হচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বাংলাদেশের ২৬ তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী। বর্তমান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি। জানা গেছে, আগামী ২৮ ডিসেম্বর রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনে শপথ নেবেন নবনিযুক্ত প্রধান বিচারপতি।

‎সোমবার (২২ ডিসেম্বর) রাতে এ তথ্য জানা গেছে। যেকোনো সময় এ বিষয়ে গেজেট প্রকাশ হতে পারে। দেশের উদ্ধুত রাজনৈতিক পরিস্থিতির মাঝেই ২৬তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন জুবায়ের রহমান চৌধুরী। বর্তমান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ আগামী ২৭ ডিসেম্বর অবসরে যাচ্ছেন। সে অনুযায়ী, ২৮ ডিসেম্বর নতুন প্রধান বিচারপতির শপথ গ্রহণের কথা রয়েছে।

‎সংবিধান অনুযায়ী, ৬৭ বছর পূর্ণ হওয়ায় আগামী ২৭ ডিসেম্বর অবসরে যাচ্ছেন দেশের ২৫তম প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। এরই মধ্যে বিচারক জীবনের ইতি টেনে বর্তমানে ওমরাহর জন্য অবস্থান করছেন সৌদি আরবে।

‎প্রসঙ্গত, জুবায়ের রহমান চৌধুরী ১৯৮৫ সালে জজ কোর্টে এবং ১৯৮৭ সালের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০৩ সালের ২৭ আগস্ট জুবায়ের রহমান চৌধুরী অতিরিক্ত বিচারক হিসেবে হাইকোর্ট বিভাগে নিয়োগ পান। দুই বছর পর হাইকোর্ট বিভাগে তার নিয়োগ স্থায়ী হয়। ২০২৪ সালের ১২ আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তাকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেন।

‎তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি অনার্স ও এলএলএম ডিগ্রি নেয়ার পর যুক্তরাজ্যে আন্তর্জাতিক আইনের ওপর আরেকটি মাস্টার্স করেছেন।

মন্তব্য (০)





image

জিয়াউর রহমান হত্যায় জড়িত ৪৫ বছর ধরে পলাতক মেজর মোজাফফর আটক

নিউজ ডেস্ক : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যায় জড়িত ৪৫ ব...

image

জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

নিউজ ডেস্কঃ পুলিশ মহা পরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির আ...

image

‎নারী ও কন্যাশিশুদের সুরক্ষায় জাতিসংঘের জোরালো সমর্থন চেয়...

নিউজ ডেস্কঃ বৈশ্বিক সংঘাত, অর্থনৈতিক অস্থিতিশীলতা, জ্বা...

image

পরীক্ষার্থীদের বিক্ষোভে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে ...

নিউজ ডেস্কঃ দেশের বিভিন্ন স্থানে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্...

image

‎দেশের যেখানে সেনা অবস্থান, সেখানে হবে বৃক্ষরোপণ: সেনাপ্রধান

নিউজ ডেস্কঃ ক্যান্টনমেন্টসহ দেশের যেসব স্থানে সেনা অবস্...

  • company_logo