• লিড নিউজ
  • জাতীয়

‎ইসির সঙ্গে বৈঠকে তিন বাহিনীর প্রধানেরা

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করছেন সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধানেরা। আজ (রোববার, ২১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠক শুরু হয়। এর আগে বেলা ১১টা ৪৫ মিনিট থেকে ১১টা ৫৫ মিনিটের মধ্যে তিন বাহিনীর প্রধানদের পৃথকভাবে স্বাগত জানান ইসি সচিব আখতার আহমেদ। প্রথমে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এরপর নৌ বাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান এবং শেষে বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন নির্বাচন কমিশনে প্রবেশ করেন।

‎প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সভাপতিত্বে এ বৈঠক হচ্ছে। বৈঠকে নির্বাচন কমিশনাররা উপস্থিত আছেন।

‎আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবস্থা পর্যালোচনা সংক্রান্ত আরেকটি সভা বেলা আড়াইটায় ইসি সচিবালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

‎সিইসির সভাপতিত্বে অনুষ্ঠেয় এ বৈঠকেও নির্বাচন কমিশনাররা উপস্থিত থাকবেন। এ বৈঠকের আলোচ্যসূচির মধ্যে রয়েছে নির্বাচনপূর্ব আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী কার্যক্রম রোধে যৌথ বাহিনীর কার্যক্রম।

‎প্রার্থী ও রাজনৈতিক দলের জন্য প্রণীত আচরণ বিধিমালা ২০২৫ অনুযায়ী, আচরণবিধি প্রতিপালনসহ নির্বাচনি পরিবেশ বজায় রাখার সঙ্গে সংশ্লিষ্ট বিষয় এ বৈঠকে পর্যালোচনা করা হবে। এছাড়া বিবিধ বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হবে।

‎গতকাল (শনিবার, ২০ ডিসেম্বর) ইসি সচিবালয়ের উপসচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আজ বেলা আড়াইটার বৈঠক সম্পর্কে এসব তথ্য জানানো হয়।

মন্তব্য (০)





image

জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশকে সমৃদ্ধ করার...

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান আগামীর বাংলাদেশে গণতন্ত্র প্...

image

জিয়াউর রহমান হত্যায় জড়িত ৪৫ বছর ধরে পলাতক মেজর মোজাফফর আটক

নিউজ ডেস্ক : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যায় জড়িত ৪৫ ব...

image

জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

নিউজ ডেস্কঃ পুলিশ মহা পরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির আ...

image

‎নারী ও কন্যাশিশুদের সুরক্ষায় জাতিসংঘের জোরালো সমর্থন চেয়...

নিউজ ডেস্কঃ বৈশ্বিক সংঘাত, অর্থনৈতিক অস্থিতিশীলতা, জ্বা...

image

পরীক্ষার্থীদের বিক্ষোভে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে ...

নিউজ ডেস্কঃ দেশের বিভিন্ন স্থানে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্...

  • company_logo