• লাইফস্টাইল

শীতে কেন এই পাঁচ খাবার খাওয়া উচিত

  • লাইফস্টাইল

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : শীতকালে সুস্থ থাকাটা অনেক সময়ই চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। ঠাণ্ডা, ফ্লু, শ্বাসতন্ত্রের সমস্যা এবং ত্বকের নানা জটিলতা এই সময় সাধারণ হয়ে যায়। তাই শীতকালীন স্বাস্থ্য রক্ষার জন্য খাদ্যতালিকায় কিছু বিশেষ খাবার অন্তর্ভুক্ত করা গুরুত্বপূর্ণ।

স্বাস্থ্য বিষয়ক একটি ওয়েবসাইট ‘টপ টেন হোম রেমেডি’ শীতকালে সুস্থ থাকতে সাহায্যকারী কিছু স্বাস্থ্যকর খাবারের তালিকা প্রকাশ করেছে। তালিকায় উল্লেখযোগ্য খাবারগুলো হলো:

১. কমলা – ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর কমলা শীতকালে রোগপ্রতিরোধে সাহায্য করে এবং ত্বকও সুস্থ রাখে।

২. গাজর – বেটা ক্যারোটিন সমৃদ্ধ গাজর সংক্রমণ রোধে কার্যকর এবং ফুসফুসের স্বাস্থ্য ভালো রাখে।

৩. ডিম – নয়টি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড, ক্যালসিয়াম, আয়রন ও অন্যান্য ভিটামিন-খনিজে সমৃদ্ধ ডিম শীতকালে খাদ্যতালিকায় রাখা ভালো। তবে খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া শ্রেয়।

৪. আদা – অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর আদা রক্ত সঞ্চালন বাড়ায় এবং ফ্লু ও অন্যান্য সংক্রমণ প্রতিরোধে সহায়ক।

৫. কাঠবাদাম – রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং ফ্রি র‍্যাডিকেলের ক্ষতি কমাতে কাঠবাদাম অত্যন্ত উপকারী।

এই খাবারগুলো নিয়মিত খাদ্যতালিকায় রাখলে শীতকালে শরীর সুস্থ ও রোগমুক্ত রাখা সহজ হয়।

মন্তব্য (০)





image

ধূমপান ছাড়াও যেসব কারণে বাড়তে পারে ফুসফুসের ক্যানসারের ঝুঁকি

নিউজ ডেস্ক : বিশ্বজুড়ে সবচেয়ে বেশি দেখা যায় এমন ক্যানসারগুলোর মধ্যে ফুসফ...

image

হার্ট অ্যাটাকের ঝুঁকি আছে কি না, জানা যাবে যে বিশেষ উপায়ে

নিউজ ডেস্ক : লিভারে মেদ জমা মোটেও ভালো কথা নয়। ফ্যাটি লিভারের সমস্যা এখন...

image

ব্যস্ততার মধ্যে ব্যায়ামের ধারাবাহিকতা ধরে রাখবেন যেভাবে

নিউজ ডেস্ক : ফিটনেসে কাঙ্ক্ষিত ফল পেতে নিয়মিত ব্যায়াম করা অত্যন্ত গুরুত্...

image

‎বয়স বাড়লেও শরীর শক্তিশালী রাখতে নারীদের যে ৩ অভ্যাস জরুরি ‎

লাইফস্টাইল ডেস্ক: বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের ওজনের তু...

image

ক্যান্সারের ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে লাল-হলুদ ক্যাপসিকাম

নিউজ ডেস্ক : খাবারের স্বাদ, রং ও সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি লাল ও হলুদ ক্...

  • company_logo